শাহজাদ হোসেন, ফরাক্কা: পিছোল মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর! ৫ মে’র বদলে ৬ তারিখ সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে প্রশাসনিক সভার স্থান ঠিক হয়েছে।
এই সফরেই মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করবেন বলে খবর। সেই দিনই মুর্শিদাবাদ অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা হবে। নিহত এজাজ আহমেদের পরিবারকেও আর্থিক সাহায্য করা হবে বলে সূত্র মারফত খবর। যদিও সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে চলতি মাসের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল নবাবের জেলা। মুর্শিদাবাদে প্রচুর বাড়িঘর তছনছ করে দুষ্কৃতীরা। ভাঙচুর হয় পুলিশের গাড়িও। ঘরছাড়া হন বহু মানুষ। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না। মমতা জানিয়েছিলেন, ঠিক সময় হলেই তিনি যাবেন। জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহেই সেখানে যাচ্ছেন। তবে তখনও দিনক্ষণ জানা যায়নি। বৃহস্পতিবার সকালে জানা যায় ৫ তারিখ তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। সেই সূচির সামান্য পরিবর্তন হয়েছে। রাতে পাওয়া খবর অনুযায়ী, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদে সভা করবেন মমতা। এমনই দাবি সূত্রের।
সর্বশেষ খবর
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
-
ভয়াল ভাঙন! রতুয়ায় গঙ্গাবক্ষে তলিয়ে গেল স্কুলের একাংশ
-
টিনটিন না অ্যাসটেরিক্স? কমিকসের দ্বন্দ্ব সমাস
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের