সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর জোগাড় করতে গিয়ে খবরের শিরোনামে। ত্রিপুরায় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিহত সাংবাদিকের মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন তিনি। পরিবারের সকলের সঙ্গে দেখা করেন ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক তথা বিধানগরের মেয়র সব্যসাচী দত্ত। নিহত সুদীপবাবুর ভাইকে পশ্চিমবঙ্গে চাকরি দেওয়ারও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
[ স্নেহাশিসের শারীরিক অবস্থার উন্নতি, বাড়ল প্লেটলেট কাউন্ট ]
গণমাধ্যমের উপর একের পর এক আক্রমণ। ত্রিপুরা যেন সন্ত্রস্ত। এর আগে খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। সেবার অভিযোগের তির ছিল আইপিএফটি সমর্থকদের দিকে।এবার সাংবাদিক হত্যায় ট্রিগারে হাত খোদ পুলিশের। পুলিশেরই রোষের বলি হয়েছিলেন বর্ষীয়ান সাংবাদিক সুদীপবাবু। এই পরিস্থিতিতেই মানবিকতার দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। পড়শি রাজ্যের নিহত সাংবাদিকের পাশে এসে দাঁড়িলেন তিনি। সুদীপবাবুর ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। তাঁর মেয়ে এবারই মাধ্যমিক দেবে। দু’জনেরই পড়াশোনার ব্যয়ভার বহন করার কথা জানানো হয়েছে তৃণমূলের তরফে। আজ ফোনে সুদীপবাবুর মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি জানান, সুদীপবাবুর ভাইকে পশ্চিমবঙ্গ সরকার চাকরি দিতে আগ্রহী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে পুলিশের গুলিতে সুদীপবাবু প্রাণ হারিয়েছেন, সেই পুলিশই এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। ফলে এই তদন্তে তাঁর আস্থা নেই। এদিন মমতার পক্ষে সুদীপবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ত্রিপুরায় তৃণমূলের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত। সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। সুদীপবাবুর চলে যাওয়ার পরও তাঁর সন্তান-সন্ততির পাড়াশোনা যাতে ব্যাহত না হয়, তাও নিশ্চিত করেন।
[ অমানবিক! পথে বের করে বৃদ্ধাকে গাছে বেঁধে রাখল ছেলে-বউমা ]
গণমাধ্যমের স্বাধীনতাকে বরাবরই বড় জায়গা দেন মুখ্যমন্ত্রী। ‘পদ্মাবতী’ ছবির মুক্তি রদ করতে যখন দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা খড়্গহস্ত, তখন একমাত্র মমতাই পদ্মাবতীকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদেরও সরব হয়েছিলেন তিনি। এবার সেরকমই ব্যতিক্রমী নজির গড়ে পড়শি রাজ্যের নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
‘গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাব’, প্রতীক হারানোর শঙ্কায় কী বলছেন মমতা? হবে ২১ জুলাই?
-
ডিম-থেরাপি ঠেকাতে এবার আসরে পুলিশ! শ্যামপুরে আমজনতাকে সংযত রাখতে চলছে মাইকিং
-
পালাবদলের ২ মাস পর হার স্বীকার মমতার! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর
-
দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ?
-
চন্দ্রিমা বিদায়ে দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই! দুই সাধারণ সম্পাদক মদন ও কুণাল