শনিবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর জেলাসফর শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা ডায়মন্ড হারবার থেকে। ‘সাগরিকা’ সরকারি টুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। অন্যদিকে, ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তাঁর সঙ্গে শুভেন্দুর দেখা হয়নি। তিনি ফিরে গিয়েছেন।
এই বিষয়ে আরও খবর
মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শুভেন্দুর নজরে ডায়মন্ড হারবার মডেল। এ দিন জেলার উচ্চ আধিকারিক থেকে জেলার সমস্ত থানার পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। বিভিন্ন সময়ে এই জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। শুক্রবারই এলাকার তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার বিধানসভায় এই অভিযোগ তুলেছিলেন। সূত্রের খবর, অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক বিষয়ে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।
এ দিকে ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। প্রশাসনিক সভার পর সেই বিধানসভা এলাকায় বিজেপির কর্মী সভা রয়েছে। সেখানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সভা করার পর তাঁর নন্দীগ্রামে যাওয়ার কথা। নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসন থেকে জয়ী হয়েছেন শুভেন্দু। তবে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়েছে তাঁকে। নন্দীগ্রামের আসন ছেড়েছেন তিনি। তবে নিজেই নন্দীগ্রাম দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেব না আমি ওদের বিধায়ক নই। নির্বাচনের সময় এলাকার উন্নয়নের যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইগুলো পূরণ করব নিজে দায়িত্ব নিয়ে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১০৫ বছরে মুক্তির স্বাদ! খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মকুব করল সুপ্রিম কোর্ট
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প



