Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Suvendu Adhikari

জুনে অন্নপূর্ণার ফর্ম ফিলআপ করেছেন, কবে টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শুভেন্দু জানান, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৬:১৫

options
link
জুনে অন্নপূর্ণার ফর্ম ফিলআপ করেছেন, কবে টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী zoom
অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

সরকারের প্রতিশ্রুতি মতো চলতি মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন অনেকে। তবে ফর্ম ফিলআপ করা সত্ত্বেও এখনও অনেক মহিলাই পাননি টাকা। তাহলে কি নতুন করে ফর্ম ফিলআপ করাই বৃথা হল? আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? এই প্রশ্ন উঠছেই। তবে চিন্তার কারণ নেই, ফলতার জনকল্যাণ শিবিরে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্ত প্রশ্নের জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রীই।

তিনি জানান, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। যাঁরা নাম নথিভুক্ত করেছেন, তাঁদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তাঁরা পয়লা জুলাই থেকে জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্নপূর্ণার টাকা পেতে কেন নতুন করে ফর্ম ফিলআপ করতে হচ্ছে, তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “গত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে প্রায় চার থেকে সাড়ে চার হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে একটা অঞ্চলে ১৭৩ জন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। সিআইডি তদন্ত চলছে। দুর্নীতিবাজদের একটা র‌্যাকেট মা-বোনেদের হকের সরকারি অর্থ লুট করেছে। তাই পরিচ্ছন্নতার সঙ্গে ভেরিভাই করে টাকা দিতে চাই।”

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হচ্ছে। এমনকী সন্তান কোন স্কুলে পড়ে তাও জানাতে হচ্ছে। ফলে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, তা নিয়ে জল্পনা চলছেই। বুধবার ফলতার সরকারি অনুষ্ঠান থেকেই এই বিষয়টি খোলসা করেনমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্টভাষায় জানান, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে ৩ হাজার টাকা। অন্যথায় নয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.