ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন সানি দেওল। তাঁর সঙ্গী আমির খান। সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক।
সানি দেওল থেকে প্রীতি জিন্টা, শাবানা আজমি সকলের ফার্স্ট লুকই উন্মোচিত হয়েছে এদিন। প্রীতি জিন্টাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা গিয়েছে। দরজার আড়াল থেকে লুকিয়ে যেন কিছু দেখছেন শাবানা আজমি। আর সানি দেওল ধরা দিয়েছেন কোনও এক আবেগঘন মুহূর্তে। ছবি যে হালফিলের ছকে বাঁধা নয়, তা যেন ফার্স্ট লুকেই একেবারে স্পষ্ট বলেই মত সিনে অনুরাগীদের। এই ছবি দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য বলেও মনে করছেন কেউ কেউ।
আরও পড়ুন:
View this post on Instagram
‘বাটোয়ারা ১৯৪৭’ (Batwara 1947) নামে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা। গোড়ার দিকে সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’ রাখা হয়। পরে যদিও ছবির নাম বদল হয়। গত ৯ জুন ‘বাটোয়ারা ১৯৪৭’ নামে প্রকাশ্যে আসে সিনেমার পয়লা ঝলক। পাশাপাশি সিনেমামুক্তির দিনক্ষণও প্রকাশ্যে আসে। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে সানি দেওলের এই দেশাত্মবোধক ছবি। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর। সুতরাং বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?
-
সোমবার যাদবপুর ক্যাম্পাসে নেহা বোরা! ‘বহিরাগত’ ইস্যুতে কর্তৃপক্ষকে মেল এবিভিপির