সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনা রুখতে এর আগেও ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের সূচনা করেছিলেন৷ তাতে দুর্ঘটনার পরিমাণ কিছুটা কমলেও মুখ্যমন্ত্রীর প্রত্যাশা ছিল আরও বেশি৷ আর তাই পথ দুর্ঘটনা রুখতে এবার আরও কঠোর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে তিনি জানান, দুর্ঘটনায় কারও মৃত্যু হলে এবার থেকে খুনের মামলা দায়ের হবে৷ আহত হওয়ার ক্ষেত্রে দায়ের হবে অনিচ্ছাকৃত খুনের মামলা৷
দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপের কথাও এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ পথ নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার ও সিসিটিভি বসানোর পাশাপাশি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা আরটিওগুলিকে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি৷ আপৎকালীন পরিস্থিতিতে গ্রিন করিডরের মতো ‘ক্লিন করিডর’ গড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও কঠোর হচ্ছে প্রশাসন৷ বেশ কিছু ড্রাইভিং শেখানোর প্রতিষ্ঠান চালু করা হবে বলে জানান তিনি৷ পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবেও বলে ঘোষণা সরকারের৷
রাস্তার উপর গাড়ি রাখা দুর্ঘটনার একটি অন্যতম কারণ৷ এই পরিস্থিতি মোকাবিলায় পার্কোম্যাট গঠন করা হবে জানালেন মুখ্যমন্ত্রী৷ ফলে নির্দিষ্ট স্থানেই গাড়ি পার্ক করা যাবে৷ এছাড়া রাস্তায় কোনও নির্মাণ সামগ্রী রাখা যাবে না বলেও নির্দেশ দেন তিনি৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ