সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবাধ ছাপ্পা এবং রিগিংয়ের অভিযোগে শনিবার বিধানসভার উপনির্বাচনে মন্তেশ্বর কেন্দ্রের প্রার্থীপদ থেকে নাম প্রত্যাহার করলেন কংগ্রেসের প্রার্থী বুলবুল শেখ আহমেদ৷ তৃণমূলের বিরুদ্ধে অবাধে রিগিং এবং ছাপ্পা ভোট করার অভিযোগ আনেন তিনি৷ সূত্রের খবর, গোটা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই প্রার্থীপদ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি৷
বুলবুল শেখের অভিযোগ, সকাল থেকেই মন্তেশ্বর নির্বাচন কেন্দ্রে ছাপ্পা ভোট করছে তৃণমূল৷ এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি৷ কার্যত বাধ্য হয়েই নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন কংগ্রেস প্রার্থী৷ শনিবার, বুলবুল শেখ সংবাদমাধ্যমকে জানান, “গোটা বিষয়টি সম্পর্কে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি৷ তাই প্রার্থীপদ প্রত্যাহার করলাম৷”
এদিন সকাল থেকেই মন্তেশ্বরের নির্বাচনকেন্দ্রগুলিতে রিগিংয়ের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে৷ সিপিএম কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল এই অঞ্চলে৷ পাশাপাশি, এদিন সকালে ভোটকেন্দ্রের বাইরে তৃণমূলের বিরুদ্ধে জমায়েত করার অভিযোগও উঠেছে৷ যদিও শাসকদলের তরফে থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে৷
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের