অর্ণব দাস, বারাকপুর: এবার বেফাঁস প্রাক্তন বাম বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। বললেন, “পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।” মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
শনিবার কামারহাটি পুরসভায় এমপ্লয়েজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীরা এই ভোটে শাসকদলের বিরুদ্ধে তাঁদের প্রার্থীদের মারধর করার অভিযোগ তোলে। ওইদিন রাতেই বামেদের তরফে বেলঘড়িয়া থানায় বিক্ষোভ কর্মসূচি করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, “দুষ্কৃতীরা এলাকায় রাজ চালাবে না। রাজ চালাবে পুলিশ। আর পুলিশকে সাহায্য করবে মানুষ। এটা মেনে না নিলে রাস্তায় তার মোকাবিলা হবে।”
[আরও পড়ুন: ‘দলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে হবেই’, দণ্ডির পক্ষে সওয়াল করে বিতর্কে অপরূপা পোদ্দার]
প্রাক্তন বিধায়কের কথায়, “আমরা মোকাবিলা করতে জানি। আমরা জানি কীভাবে সব প্রশ্নের উত্তর দিতে হয়। শুধু পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।” মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সিপিএম নেতার এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে শাসকদল। এই প্রসঙ্গে কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, “মানস মুখোপাধ্যায় বিধায়ক থাকাকালীন সমাজ বিরোধীদের নিয়েই কামারহাটি চালাতেন। তার এই হুমকির জবাব সাধারণ মানুষ দিয়ে দেবে।”
[আরও পড়ুন: রামনবমীর অশান্তির পরই পুলিশে রদবদল, হাওড়া ও শিবপুর থানার দায়িত্বে নতুন আইসি]
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?