সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে দিনহাটার তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে শুরু জল্পনা। এই পোস্টেের নেপথ্যে গভীর ইঙ্গিত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু নিশানায় কে? প্রশ্ন অধিকাংশেরই।
সোমবার রাত প্রায় ১১ টা নাগাদ ফেসবুকে একটি পোস্ট করেন বিধায়ক উদয়ন গুহ। লেখেন, “এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। পারলে এক কোপে কাটবে।” বিষয়টি প্রকাশ্যে আসতে সকলের মনে একটাই প্রশ্ন, কাকে উদ্দেশ করে এই পোস্ট? এভাবে ইঙ্গিতে কি দলকে নিশানা করলেন তিনি?
এই রকম বন্ধু থাকলে আর শত্রুর দরকার নেই পারলে এক কোপে কাটবে
Posted by Udayan Guha on Monday, 14 December 2020
এই নিয়ে কানাঘুষো চলাকালীনই মঙ্গলবার সকালে আরও একটি ফেসবুক পোস্ট করেন দিনহাটার বিধায়ক। সেখানে তিনি লেখেন, “দাদার পুরনো খেলা শুরু।” এতেই নতুন মাত্রা পেয়েছে জল্পনা। এখানে দাদা বলতে ঠিক কাকে উদ্দেশ করলেন বিধায়ক? শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? উত্তর অজানা।
দাদার পুরানো খেলা শুরু হয়েছে
Posted by Udayan Guha on Monday, 14 December 2020
[আরও পড়ুন: ‘বাংলায় কেউ চাকরি পায়নি, গুজরাটে পেয়েছে’, কর্মসংস্থান নিয়ে ফের রাজ্যকে তোপ দিলীপের]
উল্লেখ্য, কোচবিহারের দিনহাটায় বড়শাকদলে তৃণমূলের একটি সভা থেকে দলের নেতাদের নিশানা করে উদয়ন গুহ বলেছিলেন, “তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছেন। তাঁদের একাংশের উপর ক্ষোভ থেকেই দলত্যাগের ঘটনা ঘটছে।” পাশাপাশি তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁর কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছে। দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশের পর বিজেপির অফারের প্রসঙ্গ, তবে কী এটাই উদয়ন গুহর দল ছাড়ার ইঙ্গিত? এপ্রসঙ্গে বিধায়ক সাফ জানিয়েছিলেন, “আমি তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি। আমি এসেছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বিজেপিতে গেলে আমিও যাব নাহলে নয়!” এসবের মাঝে এদিনের পোস্ট অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে, তবে কি দলের প্রতি ক্ষোভের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে দিনহাটার বিধায়কের মনেও?
[আরও পড়ুন: ‘দম বন্ধ হয়ে আসছে’, জেলা সংগঠনের পদ ছেড়ে মন্তব্য শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার]
সর্বশেষ খবর
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?