সোমনাথ পাল, বনগাঁ: বাংলাদেশি যুবককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে ধৃত রাজ্য পুলিশ কর্মীসহ এক যুবকে টিআই প্যারেড করাল পুলিশ৷ তদন্তের স্বার্থে সোমবার সকালেই গোটা ঘটনাটির পুনর্নির্মাণ করা হয়৷ বনগাঁ জিআরপিতে অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজ্য পুলিশের কর্মী রাজু মণ্ডল ও রামীজ বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করে৷ ধৃত রাজু মণ্ডল মুর্শিদাবাদ জেলায় রাজ্য পুলিশে কর্মরত৷
[পুজোয় কয়েদখানায় ভূরিভোজ, জানেন কী থাকছে মেনুতে?]
গত ১০ অক্টোবর গোবরডাঙা থেকে ৩০ বছরের সইফুদ্দিন মোল্লা ওরফে আশিক নামের এক যুবককে অপহরণ করা হয়৷ দুষ্কৃতীরা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ৷ পরে সেটা তিন লক্ষ টাকায় নামে৷ এরপরই বনগাঁ রেল পুলিশ থানায় অপহরণের মামলা রুজু হওয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশই আশিকের বাড়ির লোক সেজে মোবাইলে অপহরণকারীদের সঙ্গে কথা বলে৷ এরপরই শুরু হয় অভিযান৷ অপহরণকারীদের মোবাইল ট্র্যাক করে কৃষ্ণনগর স্টেশনে ফাঁদ পেতে পুলিশ৷ আশিক-সহ দুই অভিযুক্তকে আটক করে পুলিশ৷ অপহরণের অভিযোগে রামিজ রাজা বিশ্বাস ও রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ৷ কিন্তু, গ্রেপ্তারির পর জেরা শুরু হতেই চমকে ওঠেন তদন্তকারী আধিকারিকরা৷ জেরায় পুলিশ জানতে পারে, আদতে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা রাজুই মুর্শিদাবাদ জেলা পুলিশের সাসপেন্ড হওয়া কনস্টেবল৷ দুর্নীতির অভিযোগে জানুয়ারি মাস পর্যন্ত রাজু বহরমপুর জেলের ঘানি টানার পর জামিনে মুক্তি পায়৷ কিন্তু, জামিনে মুক্তি মিলতেই ফের অপরাধে হাত পাকাতে শুরু করে অভিযুক্ত৷
[গাড়ি থামিয়ে চাঁদার জুলুম, শামিল মহিলারাও]
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চার বছর আগে আশিক জাল ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেশে ঢোকে৷ তাতে মসলন্দপুরের ২ নম্বর বেলেডাঙা কলোনির এক বৃদ্ধকে আশিকের বাবা হিসেবে উল্লেখ করা হয়েছিল৷ কিছু দিন আগে তিনি উত্তর ২৪ পরগনায় গাইঘাটা যান৷ মোটা টাকা পাওয়ার আশায় অপহরণের ছক কষে অভিযুক্তরা৷ ভাগ্নে আশিকের নিখোঁজ হওয়ার ঘটনায় মামা আহমেদ শেখ শনিবার পুলিশে অভিযোগ জানান৷ শুরু হয় অভিযান৷ আটক করা হয় অপহরণকারীদের একটি গাড়ি৷ ধৃত দুই যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করার পাশাপাশি অপহৃত যুবকের বিরুদ্ধে বৈদেশিক আইন ও জাল পাসপোর্ট তৈরির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার