সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের আক্রান্ত পুলিশ৷ সোমবার রাতে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় তল্লাশি অভিযানে গেলে পুলিশকর্মীদের উপর চড়াও হন গ্রামবাসীরা৷ ইট ও বাঁশের আঘাতে জখম আইসি-সহ তিন পুলিশকর্মী৷ ঘটনার পর আজ সকালেও ডিসিপির নেতৃত্বে ঘটনাস্থলে ফের তল্লাশি চলে৷ মোতায়েন পুলিশ বাহিনী৷
[ আরও পড়ুন: সংকটকালে পুত্রের জন্ম, চিকিৎসকদের উপর ‘আস্থা’ থেকেই নামকরণ]
তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ফরিদপুরের প্যাটশ্যাওড়া গ্রাম। চলে বোমাবাজিও৷ অভিযোগ, বিজেপি কর্মীরাই একাজ করেছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর থানা ঘেরাও করেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ ওসি অনির্বাণ বসু বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়৷ সেসময় পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি৷ অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷ না নিলে আমরা দেখব৷’
তারপরেই সোমবার রাতে পাটশ্যাওড়া গ্রামে রাতে অভিযান চালায় পুলিশ৷ তাতেই গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেন এবং ওসি অনির্বাণ বসু৷ তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়৷ আহত হন বুদ্ধদেব গায়েন নামে এক কনস্টেবলও৷ তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷
[ আরও পড়ুন: জট কাটিয়ে সচল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, কর্মমুখর এনআরএস-সহ রাজ্যের হাসপাতালগুলি]
এরপর আজ, মঙ্গলবার সকালেও ওই গ্রামে ফের অভিযান চালাতে যায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে একটি দল৷ সঙ্গে ছিলেন প্রচুর পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, ব়্যাফ৷ গ্রেপ্তার করা হয়েছে চিরঞ্জিত বাউড়ি ও কালু বাউড়ি নামে দুজনকে৷ এর আগে এই এলাকার ধবনি গ্রামে বিজেপির বিজয় মিছিল ঘিরে চলে হামলা৷ চলে গুলিও৷ সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, পুলিশ এলাকার তৃণমূল কর্মীদের ধরপাকড় করছিল বলে পালটা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়৷ তারপর এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হল৷
ছবি: উদয়ন গুহরায়৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার