বিশ্বজিৎ নস্কর,বারুইপুর: তাড়া করে অস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে ধরল পুলিশ। সোমবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের আগনা মোড়ে। পাঁচ দুষ্কৃতীকেই গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এদিন পুলিশ পিছু নিয়েছে আন্দাজ করেই ছোট মালবাহী গাড়ি চড়ে পালানোর চেষ্টা করছিল দুষ্কৃতী দলটি। সেই সময়ই তাড়া করে পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। তবে বাকিরা পালিয়ে যায়। ধৃতেরা আন্তঃরাজ্য গাড়ির যন্ত্রাংশ পাচার চক্রের সঙ্গে যুক্ত। ধৃতদের জেরা করে বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ। গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
[‘বেজি হয়ে আমরা সাপ খেতেও পারি’, সাংগঠনিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর]

পুলিশ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য ব্যাটারি ও গাড়ির চাকা চুরির চক্রের সঙ্গে যুক্ত। মূলত বড় গাড়ির চাকা ও ব্যাটারি খুলেই পাচার করত তারা। দীর্ঘদিন ধরে এই পাচারের খবর ছিল পুলিশের কাছে। মাঝে মাঝে চলত অনুসন্ধান অভিযান। কিন্তু পাচারচক্রের দলটি কিছুতেই ধরতে পারছিল না পুলিশ। রবিবার রাতে বারুইপুর থানার পুলিশের কাছে গোপনসূত্রে একটি খবর আসে। তাতে বলা হয়, পাচারকারীরা মল্লিকপুরে জড়ো হয়েছে। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আসরে নামে পুলিশ। মল্লিকপুর এলাকার আগনা এলাকায় রীতিমতো ফাঁদ পাতা হয়। শেষমুহূর্তে ফাঁদে পড়ছে বুঝতে পেরেই একটি গাড়ি চড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দলটি। তবে পুলিশি তৎপরতায় তারা সফল হয়নি। গাড়ি-সহ পাঁচ দুষ্কৃতী ধরা পড়ে যায়। তবে বাকিরা পলাতক। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান সাটার, এক রাউন্ড কার্তুজ, একটি বড় কার্টার, বড় চপার, ছুরি ও লোহার রড উদ্ধার হয়েছে। এদিনই ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।

[স্বস্তির বর্ষায় হাঁফ ছেড়ে বাঁচল রাজ্যবাসী, ধীরে চলছে ট্রেন-বাস]
এই পাচার চক্রের সঙ্গে এলাকার কোনও বাসিন্দার যোগাযোগ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। পাচারচক্রের পান্ডাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। এদিন আদালতে তোলা হলে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বিচারকের নির্দেশে ধৃতদের হেফাজতে পেলে শুরু হবে জিজ্ঞাসাবাদ। জেরায় পাচারকারী দলটির মূল চক্রীর হদিশ পাওয়ার চেষ্টা করা হবে। বাকিরা কোথায় লুকিয়ে থাকতে পারে তাও জানা যেতে পারে। এমনটাই বারুইপুর থানা সূত্রের খবর।
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডের কোচ হতে পারেন দ্রাবিড়! ভারতকে হারানোর ছক কি এবার ‘দ্য ওয়াল’-এর হাতে?
-
‘শিক্ষিকা-অফিসারের আগে দক্ষ মা হন’, আনন্দীবেনের বিতর্কিত মন্তব্য ‘সমর্থন’ কঙ্গনার
-
বকখালিতে ডুবন্ত ট্রলারে রাতভর তল্লাশি, উদ্ধার আরও ৪ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ৬
-
তাঁর আমলেই শিখরে পৌঁছয় দিল্লি-দোহার বন্ধুত্ব, কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে জাতীয় শোক ভারতে
-
অ্যাপ ক্যাবের বিরুদ্ধে পুলিশ কমিশনারকে ‘নালিশ’ মহিলার, লালবাজারের নির্দেশে ‘কুইক অ্যাকশন’