সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজো কাটিয়ে সুখবর রাজ্যে। আরও নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID-19)গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৫ জন। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৫। বাড়ছে সুস্থতার হার। একদিনে করোনার (Coronavirus) কবলমুক্ত হয়েছেন ১৭৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১২ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। একদিনে ১১৩০ জন অ্য়াকটিভ রোগীর সংখ্যা কমে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৬,৮৬৪। পজিটিভিটি রেট ২.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৭৮৬। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,০৬,৫১৩। মহামারীর বলি রাজ্যের ২০,৮৫২ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৯,৬৮,৭৯৭ জন।
[আরও পড়ুন: তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রাট মেটাতে আসরে পার্থ, বিভিন্ন জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ]
এবার আসা যাক জেলার করোনা পরিসংখ্যানে। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত ১০৫ জন। নিম্নমুখী গ্রাফে কলকাতা এগিয়ে গেল অনেকটা। একদিনে একশোরও কম সংক্রমণ এখানে। মাত্র ৭৫জনের শরীরে নতুন করে মহামারীর জীবাণু মিলেছে। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। পুরুলিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ মাত্র ১ জন। বাকি দুই জেলায় যথাক্রমে ৫ ও ৮ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
[আরও পড়ুন: ওয়েইসির সুরক্ষা নিয়ে চিন্তিত কেন্দ্র, Z ক্যাটাগরির নিরাপত্তা দিতে চাইলেন অমিত শাহ]
রাজ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নাইট কারফিউ। সামনেই রয়েছে পুরনির্বাচন। তাতে ভারচুয়াল প্রচারেই বেশি জোর দিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোটকে কেন্দ্র করে যাতে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তার সুফলও মিলছে। রাজ্যের নিম্নমুখী কোভিড গ্রাফেই তার প্রতিফলন।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক