স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ারিংয়ে কলেজ বাছাইয়ে ই-কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ তিন ধাপের এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে ১৫ জুন৷
বোর্ড জানিয়েছে, এবার পরীক্ষা দিয়েছিল ১২৭১৯৭ জন ছাত্র-ছাত্রী৷ তাদের মধ্যে মেধাতালিকতায় জায়গা পেয়েছে ১০১৯৫৪ জন ছাত্র-ছাত্রী৷ কলেজ বাছাইয়ের ক্ষেত্রে এরা প্রত্যেকেই ডাক পাবে বলে জানিয়েছে বোর্ড৷ ই-কাউন্সেলিংয়ে প্রথম ধাপের দিন ধার্য হয়েছে ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত৷ তার মধ্যেই নিজস্ব আইডি, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ভর্তির ফি জমা দিতে হবে৷ চলবে কলেজ বাছাই পর্বও৷ তার জন্য ২২ জুন বিকেল পাঁচটা পর্যন্ত সময় পাবে পড়ুয়ারা৷
এবারের ভর্তি প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে৷ প্রথম কাউন্সেলিংয়ের পরই পড়ুয়ারা তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে৷ ২৫ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে আসন পর্যালোচনার শেষে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হবে ৪ জুলাই৷ চলবে ৭ জুলাই পর্যন্ত৷ তৃতীয় দফার আসন পর্যালোচনার ফল বেরোবে ১১ জুলাই৷ ভর্তি প্রক্রিয়া চলবে ১২ ও ১৩ জুলাই৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব