Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Nabadwip

চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল! তার পর…

যুগলের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৪, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৪, ১৮:০৭

options
link
চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল! তার পর… zoom
প্রতীকী ছবি
Advertisement

সঞ্জিত ঘোষ, নদিয়া: চায়ের দোকানে দুধের শিশুকে ফেলে রেখে উধাও যুগল। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। দীর্ঘক্ষণ চায়ের দোকানের মালিক শিশুটিকে নিজের কাছে রাখেন। অবশেষে থানার দ্বারস্থ হন তিনি। খুদের ঠাঁই হয় হাসপাতালে। কিন্তু এখনও দেখা মেলেনি যুগলের। তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার সন্ধেয় নবদ্বীপের রানিঘাট এলাকার চায়ের দোকানে আসেন এক যুবক-যুবতী। তাঁরা নিজেদের দম্পতি বলে পরিচয় দেন। সঙ্গে ছিল এক খুদে। কিছুক্ষণ চায়ের দোকানদারের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পর সুযোগ বুঝে শিশুটিকে ফেলে রেখে উধাও হয়ে যান। ঘড়ির কাঁটা এগোতে থাকে। অনেক রাত হয়ে গেলেও দেখা মেলেনি তাঁদের। একটা সময়ের পর খিদেয় কান্নাকাটি শুরু করে খুদে। কী করবেন বুঝে উঠতে পারেননি কেউ। পরে এক সদ্যমায়ের দেখা পাওয়ায় খুদেকে স্তন্যপান করানো হয়।

Advertisement

দীর্ঘক্ষণ অপেক্ষার পর গভীর রাতে থানার দ্বারস্থ হন চায়ের দোকানের মালিক। রাতেই পুলিশের সহযোগিতায় শিশুটিকে নবদ্বীপ ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। শিশুটিকে দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স-অন্যান্য বাচ্চার মায়েরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিকল্পনামাফিকই ওই যুগল খুদেকে ফেলে রেখে গিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.