সুমন করাতি, হুগলি: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে হুগলির কোন্নগরে তুলকালাম। সিপিএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি। সিপিএমের দাবি, বুথে বুথে ভোট লুট করা হয়েছে। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল তৃণমূল। পালটা রাজ্যের শাসক শিবিরের দাবি, তাঁদের দলীয় কর্মী-সমর্থকদের মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয়। তার জেরে দু’পক্ষের মধ্যে অশান্তি। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেডের নির্বাচন ছিল রবিবার। বেলা বারোটায় শুরু হয় ভোটাভুটি। ৫৬টি আসনের জন্য ১৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করেন। সিপিএমের অভিযোগ, বুথে বুথে ভোট লুট করা হয়েছে। ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার কোথাও কোথাও জোর করে ছাপ্পা মারা হচ্ছে বলেও অভিযোগ। তার প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করেন বাম সমর্থকরা।
আবার তৃণমূলের দাবি, পথ অবরোধের সময় বিনা অপরাধে তৃণমূলের বেশ কয়েকজনকে মারধর করা হয়। এমনকী জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আর তার প্রতিবাদ করেন তৃণমূল সমর্থকরা। দু’পক্ষের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির রূপ নেয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয়। তবে এই অশান্তির জেরে ভোটপ্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। সিপিএম নাকি তৃণমূল, কারা জয়ের হাসি হাসে সেটাই এখন দেখার।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়