সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের আশঙ্কা উসকে দিয়ে দল ছাড়লেন সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান৷ আজ, শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে সিপিএম ছাড়ার ঘোষণা করেন তিনি৷ এদিন দীর্ঘ ৪২ বছর পর সিপিএমের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ মইনুল হাসান৷ বহরমপুরে সাংবাদিক বৈঠকে দল ছাড়ার ঘোষণা করে রাজনীতির মঞ্চে তিনি নতুন করে ফিরছেন বলেও দলবদলের আশঙ্কা উসকে দেন৷ বলেন, ‘‘রাজনৈতিক সন্ন্যাস নয়, বরং নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি আবার রাজনীতিতে ফিরছি৷’’
[ক্লাস নেন না অধ্যাপকরা, স্টাফরুমে তালাবন্দি করে রেখে ‘শাস্তি’ অধ্যক্ষার]
এদিন একটি সংবাদমাধ্যমে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রাক্তন সাংসদ৷ রাজনৈতিক লড়াইয়ে দলের নীতিহীনতার কারণেই তাঁর এই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি৷ বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে বিজেপিকে রুখতে সিপিএমের কোনও ভূমিকাই দেখা যাচ্ছে না৷ বিজেপিকে নিয়ে সিপিএমের কী অবস্থান হওয়া উচিত, কংগ্রেসকে নিয়ে কী করবে দল তা নিয়ে দলের অন্দরেই বিরোধ রয়েছে৷’’ তাঁর অভিযোগ, ‘‘সিপিএম যদি বিজেপি-তৃণমূলকে এক সূত্রে বেঁধে লোকসভা আন্দোলনে নামে, তাহলে ক্ষতি হবে বিজেপি বিরোধী শিবিরে৷ বিজেপিকে হটাতে এখন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন৷ আর সেই লক্ষ্যেই আমার সিপিএম ছাড়ার ঘোষণা৷’’
[দুর্ঘটনায় লিভারে ফাটল, পেটের জমাট রক্ত সরিয়ে যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসক]
তবে, বিজেপি বিরোধী জোট শিবিরের শক্তি বাড়াতে সিপিএম ছেড়ে তৃণমূলের যাবেন প্রাক্তন এই সাংসদ? জল্পনা উসকে দিলেও ভাঙতে নারাজ মইনুল হাসান৷ সাংসদের তরফে কোনও কিছু খোলসা না করা হলেও রাজনীতিক মহলের ছড়িয়েছে দলবদলের জল্পনা৷ মনে করা হচ্ছে, সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ার দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর৷ এমনকি, আমন্ত্রণ পেলেও দলের পার্টি কংগ্রেসে যাননি তিনি৷ জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হলে সেখানেও থাকতে চাননি তিনি৷ দীর্ঘদিন ধরেই সিপিএমের সম্পর্ক সুতোর উপর ঝুলছিল৷ রাজ্য সম্মেলনে মইনুলকে বাদ দেওয়ার পরই আলগা হতে থাকে ৪২ বছরের নাড়ির টান৷ দলের উপর ক্ষোভপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় তাঁকে৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘থুতু দিয়ে হৃদয় জোড়া যায় না’!
সর্বশেষ খবর
-
আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনই, ডিম দেওয়া হবে? আলোচনার মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
মমতার ‘ঘর ভেঙে’ মমতাকেই ২১-এ আমন্ত্রণ! প্রস্তুতি খতিয়ে দেখে ঋতব্রত বললেন, ‘চাই উনি আসুন’
-
‘শিক্ষাকে পণ্য করতে দেব না’, রাজ্যের ৮১ হাজার স্কুলের মানোন্নয়ন, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মার প্রধান শিক্ষকের! গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে
-
মৌসুমি বায়ু ও নিম্নচাপের জোড়া ফলা, বন্যার বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১