ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: দেরিতে হলেও বিজেপির বিপদ বুঝতে পারল সিপিএম। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আগে বলেছিলেন বিজেপিকে ভোট দেওয়া মানে আত্মহনন। একধাপ এগিয়ে বুধবার তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেছেন, “প্রয়োজনে ভোট বয়কট করুন। কিন্তু তৃণমূল-বিজেপিকে ভোট দেবেন না।” প্রসঙ্গত এদিন রাজ্য কমিটির বৈঠকেই এমন সিদ্ধান্ত নিয়ে জেলা কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে সিপিএমের সমর্থনে বিজেপি বা বিজেপির সমর্থনে সিপিএম প্রার্থীর প্রচার প্রকাশ্যে এসেছে তারপরই এই সিদ্ধান্তের কথা জানালেন সূর্যকান্ত মিশ্র।
[‘ত্রুটিপূর্ণ’ নথি জমা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন]
শুধু ভোট বয়কটেই থেমে থাকছে না আলিমুদ্দিন নেতৃত্ব। ওই প্রার্থী জিতলেও তাঁর সঙ্গে সম্পর্ক রাখবে না বলে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। তাঁর কথায়, “এই নীতি সামনে রেখেই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে সিপিএম। জেলা কমিটিগুলিকে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম শৈথিল্য না দেখিয়ে বহিষ্কার করা হবে। প্রয়োজনে রাজ্য কমিটি বহিষ্কার করবে।” রাজনৈতিক মহলের অভিমত, ভোট ব্যাঙ্কে ধস আটকাতে এমন কড়া সিদ্ধান্ত নিল সিপিএম। ই-মনোনয়ন নিয়ে হাই কোর্টের রায়কে ঐতিহাসিক বলে এদিন ব্যাখা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক। তাঁর কথায়, “ই-মনোনয়ন আদৌ গ্রাহ্য হবে কি না তা নিয়ে প্রার্থীদের মধ্যে সংশয় ছিল। এমনটা হবে বুঝতে পারলে ১০০ শতাংশ আসনে মনোনয়ন জমা দিতে পারত বাম প্রার্থীরা। বস্তুত, আদালতের এই রায়ের পর সিপিএম এখন অনেকটাই উল্লসিত। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, “আগামী দিনে মনোনয়ন জমা দেওয়ার সময় এই নির্দেশ অনেকটাই সহায়ক হবে।” সিপিএম রাজ্য সম্পাদক এদিন অভিযোগ করেন, “ই-মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের উপর হামলা হচ্ছে। কমিশন থেকেই তথ্য সংগ্রহ করছে শাষক দল।” বস্তুত, রাজ্য নির্বাচন কমিশনের উপর যে আলিমুদ্দিন আস্থা রাখছে না তা এদিন আবারও স্পষ্ট করেছেন সূর্যবাবু। একইসঙ্গে তিনি বলেছেন, “ভোট যখনই হোক আমরা তৈরি।”
সর্বশেষ খবর
-
বারুইপুরে ‘দাঙ্গায় উসকানি’তে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাই কোর্টে বামনেতা লাহেক আলি
-
শুধু সুখেন্দুশেখররা নন, বিরোধী দল থেকে অন্তত ২৫ রাজ্যসভা সাংসদ ভাঙিয়েছে বিজেপি, উদ্দেশ্য কী?
-
বরাবরই বিকৃতকাম প্রভাস! দীর্ঘদিন ধরেই নজরে বারুইপুরের নির্যাতিতা, ধৃতদের জেরায় নয়া তথ্য
-
৫৭ দিনের অমরনাথ যাত্রা, অথচ পাঁচদিনে গলে জল ‘বরফানি বাবা’! কোন অশনি সংকেত?
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু