Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
বঙ্গে পালাবদল
TMC

তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানি! তোলপাড় সিউড়িতে, শুরু তদন্ত

স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরিতে নেওয়া হয়েছে কাটমানি? তৃণমূল আমলের এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে হইচই। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১২:১২

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১২:১২

options
link
তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানি! তোলপাড় সিউড়িতে, শুরু তদন্ত zoom
তৃণমূল আমলে স্কুলের পোশাকেও কাটমানি!

স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরিতে নেওয়া হয়েছে কাটমানি? তৃণমূল আমলের এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে হইচই। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। স্কুল পোশাক তৈরির কাজকে ঘিরে বিতর্কে সরগরম সিউড়ি ১ নম্বর ব্লক। বিধানসভা নির্বাচনের আগেই স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অভিযোগ করেন, সরকারি প্রকল্পের কাজ থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে এবং বাইরে থেকে লোক এনে সেই কাজ করানো হচ্ছে। এই অভিযোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) দপ্তরের সামনে বিক্ষোভও দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এ বার সিউড়ির নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে বিষয়টি তুলে ধরলেন তাঁরা। দ্রুত বিডিওকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দেন বিধায়ক।

প্রসঙ্গত, অভিযোগকারী মহিলারা জানান, ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় তাঁরা স্কুলের পোশাক কাটা ও সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছেন। সেই অনুযায়ী কাজ পাওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজ তাঁদের হাতে না দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি দাবি করা হয়েছিল বলেও দাবি তাঁদের। যদিও সেই শর্ত মানার পরও কাজ মেলেনি বলে অভিযোগ। আন্দোলনকারীদের বক্তব্য, পরবর্তীতে মুর্শিদাবাদ থেকে কয়েকজন এজেন্টকে এনে কাজ দেওয়া হয়েছে। এতে স্থানীয় গোষ্ঠীর সদস্যরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এক বিক্ষোভকারী অনুপমা মণ্ডলের কথায়, “আমরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েও কাজ পাচ্ছি না। বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদেই আমরা পথে নেমেছি।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার বিধায়কের মুখোমুখি হয়ে বিষয়টি জানানোর পরেই সক্রিয় হয়ে ওঠে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, অভিযোগকারীদের সমস্ত অভিযোগ লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভ্যন্তরীণ তদন্তকারী দল সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে।

বুধবার বিধায়কের মুখোমুখি হয়ে বিষয়টি জানানোর পরেই সক্রিয় হয়ে ওঠে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, অভিযোগকারীদের সমস্ত অভিযোগ লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভ্যন্তরীণ তদন্তকারী দল সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ওই অধিকারিক আরও জানান, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের তরফেও অভিযোগকারী মহিলাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সত্যতাও খতিয়ে দেখা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.