সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে অন্যমেজাজে ধরা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে হঠাৎ দুর্গাপুরের বেনাচিতি বাজারে হাজির হন তিনি। ঘুরে ঘুরে কেনেন সবজি, চা-ও খান তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। আচমকা বাজার করতে এসে রাজ্যপালকে পেয়ে আপ্লুত স্থানীয়রা। রাজ্যপালের কথায়, “মানুষের সমস্যা বুঝতেই বাজারে আসা।”

দিন কয়েক আগে বঙ্গসফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলা থেকে সোজা ঝাড়খণ্ড যাওয়ার কথা তাঁর। এদিন রাষ্ট্রপতির সঙ্গেই অন্ডাল যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে ছেড়ে সোজা দুর্গাপুরের বেনাচিতি বাজারে ঢোকেন তিনি। প্রথমেই চলে যান একটি চায়ের দোকানে। দেখা যায়, মাটির ভাড়ে চা কিনে খান তিনি। এরপর বেশ কয়েকটি সবজির দোকানে যান রাজ্য়পাল। কথা বলেন ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে। তাঁদের সমস্যার কথা শোনেন। এরপর নিজের জন্য কেনেন সবজি।
এদিন বাজারে দাঁড়িয়েই রাজ্যপাল বলেন, “বাজারে এসেছিলাম। যেভাবে দাম বাড়ছে, সকলের সঙ্গে কথা বললাম। মূলত মানুষের সমস্যা বুঝতেই এভাবে বাজারে আসে। অনেক কিছু দেখলাম, বুঝলাম। গোটা বিষয়টা মাথায় রেখে পদক্ষেপ করা হবে।” এরপর ব্যবসায়ীর চকলেট উপহার দিয়ে বাজার ছাড়েন রাজ্যপাল। সম্ভবত, এদিনই কলকাতায় ফিরবেন তিনি।
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট