দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার অনলাইনে টি-শার্ট কিনে লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) থানার বারেন্দ্রপাড়া। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, প্রতারিত যুবকের নাম সন্দীপ পাল। আর পাঁচজনের মতো প্রায়ই অনলাইনে কেনাকাটা করেন তিনি। জুন মাসের ১১ তারিখে অনলাইনে একটি টি-শার্ট অর্ডার করেছিলেন তিনি। কিন্তু হাতে পাওয়ার পর সেটি সন্দীপের পছন্দ হয়নি। তাই টি-শার্ট ফেরানোর আবেদন করেন। ই-কমার্স সংস্থার কাছে ফেরত চান টাকা। জানা গিয়েছে, টি-শার্টের টাকা ফেরত পেতে গুগলের মাধ্যমে ওই ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারের নম্বর জোগাড় করেন সন্দীপ। সেই নম্বরে ফোন করে সমস্যার কথা জানান।
[আরও পড়ুন: ফের প্রকাশ্যে আদি ও নব্য BJP’র দ্বন্দ্ব, দিলীপ ঘোষের সামনে তুমুল বিক্ষোভ কর্মীদের]
জানা গিয়েছে, তখন ফোনে সন্দীপকে জানানো হয় যে তাঁকে একটা ওটিপি পাঠানো হচ্ছে। সেই নম্বরটি দিলেই সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে রিফান্ডের টাকা। কথা মতো বিশ্বাস করে তা দিয়েও দেয়। অভিযোগ, এরপরই ধাপে ধাপে সন্দীপের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় এক লক্ষ ২৩ হাজার টাকা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আদৌ টাকা ফেরত পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশায় যুবক। এই প্রথম নয়, আগেও বহুবার অনলাইন লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বহু মানুষ। খুইয়েছেন মোটা অংকের টাকা।
[আরও পড়ুন: মঙ্গলকোটে TMC নেতা খুন: ঘটনাস্থলে CID, দোষীদের শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে