স্টাফ রিপোর্টার, বারাসত: দোরগোড়ায় বর্ষা, এদিকে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সাইক্লোন প্রবণ৷ তাই এবার সাইক্লোনের প্রকোপ থেকে বাঁচার জন্য উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ৪৫টি সাইক্লোন শেল্টার তৈরি করছে রাজ্য সরকার৷ সাইক্লোনের সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গে এই শেল্টারে আশ্রয় নিতে পারবেন উপকুলবর্তী এলাকার বাসিন্দারা৷ শুধু সাইক্লোন নয়, বন্যা পরিস্থিতির সময়ও এই শেল্টারে আশ্রয় নিতে পারবেন তাঁরা৷ ন্যাশনাল সাইক্লোন রিসক মিটিগেশন প্রোজেক্টের অন্তর্গত, রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তত্ত্বাবধানে এই সাইক্লোন শেল্টারগুলি তৈরি করা হচ্ছে৷
রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশই এলাকাই সাইক্লোন-প্রবণ৷ বিগত দিনে সাইক্লোনের দাপটে প্রাণ ও সম্পদের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে৷ উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ এবং মিনাখাঁ, এই উপকূলবর্তী পাঁচটি ব্লক সাইক্লোন-প্রবণ৷ সে কারণে বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে এই এলাকার বাসিন্দাদের৷ একদিকে উপকূলবর্তী এলাকায় নদীবাঁধ ভাঙার আতঙ্ক, অন্যদিকে সাইক্লোনের প্রকোপ৷ এই দুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতেই রাজ্যে সরকারের তরফ থেকে ৪৫টি সাইক্লোন শেল্টার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷
প্রশাসন সূত্রে জানা যায়, এক-একটি সাইক্লোন শেল্টার তৈরি করতে রাজ্যে সরকারের প্রায় চার কোটি টাকা খরচ হবে৷ উত্তর ২৪ জেলার অতিরিক্ত জেলাশাসক অদীপকুমার রায় জানান, প্রতিটি শেল্টারে প্রায় ১৫০০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন৷ মাটি থেকে প্রায় ১২ ফুট উচ্চতায় থাকবে শেল্টারগুলি৷ যার ফলে জল ঢোকার সম্ভাবনা থাকবে না৷ প্রতিটি শেল্টার তিনতল বিশিষ্ট হবে৷ অদীপবাবু জানান, প্রথম তলায় গবাদি পশুদের রাখার ব্যবস্থা করা হবে৷ দ্বিতীয় তলায় মহিলা ও শিশুদের থাকার ব্যবস্থা করা হবে৷ এবং তৃতীয় তলায় পুরুষরা থাকবে৷
প্রতিটি শেল্টারে জেনারেটর, পাণীয় জল ও খাওয়ার ব্যবস্থা থাকবে৷ প্রতিটি শেল্টারে শৌচালয়ের ব্যবস্থাও থাকবে৷ এছাড়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে৷ প্রশাসন সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ ব্লকে ১২টি করে সাইক্লোন শেল্টার তৈরি করা হচ্ছে৷ হাসনাবাদে পাঁচটি ও মিনাখাঁয় চারটি শেল্টার তৈরি করা হচ্ছে৷
প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের তরফ থেকে দেওয়া নকশা অনুযায়ী তৈরি করা হবে সাইক্লোন শেল্টারগুলি৷ উপকূলবর্তী সাইক্লোন-প্রবণ অঞ্চলে এই শেল্টার তৈরি হওয়ার ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক কমবে বলে আশা সাধারণ মানুষের৷
সর্বশেষ খবর
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে