Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Rasika Dugal

স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার

'মির্জাপুর: দ্য মুভি'তে কীভাবে সাহসী দৃশ্যের শুটিং করেছেন রসিকা দুগ্গল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৮:২০

options
link
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার zoom
রসিকা দুদ্দল ও পঙ্কজ ত্রিপাঠি। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। সিরিজের চেনা চরিত্রদের বড় পর্দায় আরও ভালো করে উপভোগ করছে দর্শক। ‘মির্জাপুর’ সিরিজ হোক বা সিনেমা অভিনেত্রী রসিকা দুগ্গলের (Rasika Dugal) বেশ কিছু সাহসী দৃশ্য রয়েছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এধরনের যৌন দৃশ্যে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কালীন ভাইয়ার স্ত্রী বীনা ত্রিপাঠি।

‘মির্জাপুর’এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়েছে? শট দেওয়ার সময় অস্বস্তিবোধ করেছিলেন? তিনি জানান, এক্ষেত্রে ইনটিমেসি কো-অর্ডিনেটর ছিলেন। তাই কাজটা কিছুটা হলেও সহজ ছিল। রসিকার কথায়, “বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে এখন আমরা ইনটিমেসি কো-অর্ডিনেটর পাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাতে কোনওভাবেই কারও সীমা লঙ্ঘিত না হয় এবং প্রত্যেকের উদ্বেগ ও সমস্যাগুলো যথাযথভাবে গুরুত্ব পায়। নাচের দৃশ্যের জন্য যেমন কোরিওগ্রাফার থাকেন, অ্যাকশন দৃশ্যের জন্য যেমন ফাইট মাস্টার থাকেন, তেমনই অন্তরঙ্গ দৃশ্যের জন্য একজন ইনটিমেসি কো-অর্ডিনেটর থাকেন। আমরা আগে থেকেই এই দৃশ্যগুলো নিয়ে ওয়ার্কশপ করি এবং বুঝে নিই কোন বিষয়টি একজন অভিনেতা বা তাঁর সহ-অভিনেতার জন্য স্বস্তিদায়ক আর কোনটি নয়। এরপর পরিচালক দৃশ্যটি নিয়ে ভাবনাচিন্তা করেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rasika Dugal opens up about filming intimate scenes
রসিকা দুগ্গল

সাহসী দৃশ্যে শুটিংয়ের জন্য যদি কোনও পক্ষ অস্বস্তিবোধ করেন তাহলে কী ব্যবস্থা গ্রহণ করা হয়? এপ্রসঙ্গে রসিকার সংযোজন, “কেউ যদি অস্বস্তি বোধ করেন তাহলে আমরা অন্য কোনও উপায় খুঁজে বের করার চেষ্টা করি। বর্তমানে এই পুরো বিষয়টি খুব সুন্দরভাবে সমন্বয় করা হয়। আমার মনে হয়, ইনটিমেসি কো-অর্ডিনেটর থাকা সত্যিই খুব ভালো একটি বিষয়। প্রত্যেকেই অনেক বেশি স্বস্তি বোধ করেন এবং পুরো প্রক্রিয়াটি পেশাদার ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।”

Rasika Dugal talks about her experience on the Mirzapur The Movie set
‘মির্জাপুর’ -এর দৃশ্য

‘মির্জাপুর’ সিজন ওয়ানের সময় ইনটিমেসি কো-অর্ডিনেটর ছিল না। বলা ভালো, এবিষয়ে কোনও ধারণাই ছিল না। পশ্চিমী দেশগুলোতে চালু থাকলেও সিরিজের প্রথমভাগের শুটিংয়ের সময় ছিল না। রসিকা জানান, “আমরা ভাগ্যবান যে আমাদের ইউনিট এবং পরিচালকরা অত্যন্ত সংবেদনশীল ছিলেন। তাঁরা নিশ্চিত করেছিলেন যে সেই সময়ে কেউ যেন ইনটিমেসি কো-অর্ডিনেটরের ভূমিকা পালন করেন। ফলে আমি আগে থেকেই জানতাম ঠিক কোন শট নেওয়া হবে এবং সেগুলো কীভাবে শুট করা হবে। পরিচালকও আগে আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন। যাতে আমি আপত্তির কথা বলতে পারি।”

Rasika Dugal discusses filming intimate scenes in an interview
সাহসী দৃশ্যে রসিকা
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.