Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Vaibhav Sooryavanshi

‘আমরা কি বৈভবের মতো প্রতিভা তৈরি করতে পেরেছি?’, পাক ক্রিকেটের বেহাল দশায় ক্ষুব্ধ আক্রম

পাকিস্তান সুপার লিগের দুর্দশা নিয়ে আফসোস আক্রমের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৬:১৮

options
link
‘আমরা কি বৈভবের মতো প্রতিভা তৈরি করতে পেরেছি?’, পাক ক্রিকেটের বেহাল দশায় ক্ষুব্ধ আক্রম zoom
বৈভব সূর্যবংশী ও ওয়াসিম আক্রম। ফাইল ছবি
Advertisement

ভারত ও পাকিস্তানের ক্রিকেটে এখন আকাশ-পাতাল তফাৎ। অনেক এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যেখানে ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী এখন ক্রিকেট দুনিয়া মাতিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে। সেখানে পাকিস্তানে কোনও ভরসাযোগ্য নতুন প্রতিভা নেই। আর তা নিয়ে বিরাট আফশোস পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের। বৈভবের উদাহরণ টেনে স্পষ্টভাবে বলেই দিলেন, “আমরা প্রতিভা তুলে ধরতে পারলাম কোথায়?”

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বয়স এক দশক পেরিয়েছে। অথচ কোনও নতুন প্রতিভা উঠে আসেনি। তাহলে আর ওই লিগের সাফল্য কোথায়? সেখানে আইপিএল থেকে বৈভব তো বটেই, তার আগেও ভারত অনেক নতুন ক্রিকেটার পেয়েছে। হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ থেকে অভিষেক শর্মাদের উত্থান আইপিএলের মঞ্চ থেকে বললে ভুল হয় না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর সেখানেই আফসোস আক্রমের। তিনি বলছেন, “পিএসএল শুরু হয়েছে ১০ বছর হয়ে গেল। কিন্তু পিএসএল কি একজন ব্যাটারও তৈরি করেছে? কয়েকজন বোলার অবশ্যই এসেছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা তৈরি করতে পেরেছি?” তারপরই বৈভবের প্রসঙ্গ টানেন প্রাক্তন পাক পেসার। তিনি বলেন, “যেদিন আমরা ওই ১৪ বছরের ছেলেটার মতো একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই আসল উন্নতি দেখতে শুরু করব।”

তাহলে কি পাকিস্তানে প্রতিভার অভাব? তা মনে করেন না আক্রম। তাঁর বক্তব্য, প্রতিভা খুঁজে বের করতে সমস্যা রয়েছে। পরিকাঠামোর সমস্যা আছে। তিনি বলেন, “লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে আবার দাঁড় করাতে হবে। করাচি ও লাহোরে পিসিবির বড় অঙ্কের অর্থ খরচ করা উচিত। কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।” সম্প্রতি পাক ক্রিকেট বোর্ড ফের কোকাবুরা বলে ফিরে এসেছে। আক্রমের মতে, এত পরিবর্তন হলে পাকিস্তানের উন্নতির সমস্যা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.