Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

ভিলেন জোড়া ঘূর্ণাবর্ত, ডিসেম্বর শেষে ঘিরে ধরে কুয়াশা যখন

বড়দিনের হাত ধরে চেনা ছন্দে ফিরতে পারে শীত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ০৯:০২

options
link
ভিলেন জোড়া ঘূর্ণাবর্ত, ডিসেম্বর শেষে ঘিরে ধরে কুয়াশা যখন zoom

স্টাফ রিপোর্টার: কুয়াশার দাপটে বিপর্যস্ত রাজ্যের স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশায় ব্যাহত হল রেল-বিমান-সড়ক যোগাযোগ। হাওড়া ও শিয়ালদহ শাখায় কুয়াশার চাদর ঠেলে চলতে না পারায় থমকে গেল ট্রেন। বহু দূরপাল্লার ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে বলে খবর। দেরিতে চলছে লোকাল ট্রেনও। দৃশ্যমানতা কম থাকায় কলকাতা বিমানবন্দরে ব্যাহত হল বিমান পরিষেবা। এদিকে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে আটকে জাঁকিয়ে শীত। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল ১৬.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে রবিবার থেকে তাপমাত্রা কমবে। বড়দিনের হাত ধরে চেনা ছন্দে ফিরতে পারে শীত। তবে বড়দিনে কনকনে ঠান্ডা থাকলেও খুব জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

[বড়দিনে বাঙালির শীতভাগ্য কেমন? জানালেন হাওয়া অফিসের কর্তারা]

বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় জনজীবন কার্যত ওলটপালট হয়ে গিয়েছে তামাম দক্ষিণবঙ্গে। রেল-বিমান-সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। অনেক জায়গায় বেলা গড়িয়ে গেলেও রীতিমতো ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে। মালদহ, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপটে জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। কালনায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে বলে খবর। একই দশা ট্রেনেরও। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় হাওড়া, শিয়ালদহ-সহ বিভিন্ন শাখায় রেলের চাকা গড়িয়েছে শামুকের গতিতে। কয়েকটি জায়গায় দূরপাল্লার ট্রেনকে দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বস্তুত উত্তর ভারতের প্রায় সর্বত্রই কুয়াশায় ঢাকা। সেখান থেকে আসা দূরপাল্লার বহু ট্রেন অসম্ভব দেরিতে চলছে। আপ ট্রেন অস্বাভাবিক দেরিতে আসায় ডাউন ট্রেন ছাড়তেও অনেক দেরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে কুয়াশা রয়েছে। আগামী দু’দিন রাতের তাপমাত্রা কমবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন, শীতকালে কীভাবে ভাল রাখবেন আপনার পা এবং মাথা?]

পশ্চিমি ঝঞ্ঝার জেরে কাশ্মীরে তুষারপাত চলায় উত্তর ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। এর ফলে এ রাজ্যে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা। আর তিনদিন পরেই বড়দিন। উৎসবের আমেজে শহর। অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে বড়দিনের ছুটি পড়ে গিয়েছে। কাল থেকে অন্য স্কুলগুলিতেও পড়ছে শীতের ছুটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.