সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ৷ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় হয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে৷ ওড়িশার গোপালপুর থেকে কয়েকশো কিলোমিটার পূর্বে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি৷ এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্বে সরে যাচ্ছে৷
রাজ্যের আবহাওয়া দফতরের ডিরেক্টর শরৎচন্দ্র সাহু জানিয়েছেন, এই নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়তে পারে ওড়িশার উপকূলে৷ ফলে আগামী ২৬ থেকে ২৭ অক্টোবর ওড়িশার ১১টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘলা থাকার সম্ভাবনা৷ উল্লেখ্য, ২৯ অক্টোবর কালীপুজো৷ কালীপুজোর আগে এবং কালীপুজোর সময় নিম্নচাপজনিত কারণে বৃষ্টির এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল আবহাওয়া দফতর সূত্রে৷
সর্বশেষ খবর
-
মশার লার্ভার হটস্পট টালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর! রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪ হাজার
-
ক্রিকেট বিশ্বায়নের বাস্তবায়ন! ভারত-জাপান ম্যাচ নিয়ে আবেগঘন বিসিসিআই সচিব
-
লম্বা চুল, গাল ভর্তি দাড়িতে রুক্ষ রণবীর! ‘প্রলয়’-এর সেট থেকে ফাঁস লুক, দেখুন ভিডিও
-
অন্নপূর্ণার টাকা না পেলে এবার সহজেই জানাতে পারবেন অভিযোগ! হেল্পলাইন নম্বর চালু শুভেন্দু সরকারের
-
প্যারিসে স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন, আপ্লুত মোদি বললেন, ‘ভারত-ফ্রান্স সম্পর্ক শিখর ছুঁল’