সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর ঝুলছে দেশদ্রোহিতার মামলা। দার্জিলিংকে অশান্ত করে গা ঢাকা দিয়েছে বিমল গুরুং। এবার পাহাড়ের ভোটার তালিকা থেকে বাদ পড়ল তার নাম। বিমলের সহযোগী রোশন গিরির নামও কাটা পড়েছে।
[ ‘যোগীকে সঙ্গে নিয়েই তাজমহল ভাঙতে যাব’, বিতর্কিত মন্তব্য মুসলিম নেতার ]
অশান্ত পাহাড়ের ছবি এখনও অনেকের স্মৃতিতেই টাটকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে সে সমস্যার সমাধান করতে চেযেছিলেন। কিন্তু তিনি সমতলে ফিরতেই পাহাড়কে অশান্ত করে তোলেন গুরুংরা। তাদের জঙ্গি আন্দোলনের জেরে পাহাড় সৌন্দর্য ও শান্তি হারায়। সাধারণ মানুষের পেটে টান পড়ে। চা-বাগানগুলি প্রায় বন্ধ হয়ে যায়। পর্যটন ব্যবস্থাও প্রায় মুখ থুবড়ে পড়ে। গুরুং বাহিনীর বিদ্রোহ সামাল দিতে গিয়ে প্রাণ দিতে হয় তরুণ এসআই অমিতাভ মালিককে। তবে শত চেষ্টা করেও পাহাড়কে দীর্ঘদিন অগ্নিগর্ভ করে রাখতে পারেনি গুরুংরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা হয়। কিছুদিন আগে ফের পাহাড় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্প ঘোষণার পাশাপাশি তিনি ফের জানিয়ে দেন, সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে।একদা প্রভাবশালী গুরুংয়ের ভূমিকা যে পাহাড়ে আর নেই তা স্পষ্ট। এবার ভোটার তালিকা থেকেও তার নাম বাদ পড়ল।
[ মানবতার অনন্য নজির, পাকিস্তানি খুদেকে মিষ্টি খাইয়ে দেশে ফেরাল ভারতীয় সেনা ]
দার্জিলিংয়ের ডিএম জয়সী দাশগুপ্ত জানান, রুটিনমাফিকই কিছু ব্যক্তির নাম বাদ পড়েছে। প্রায় ১০০ জন আছেন এই তালিকায়। মৃত ব্যক্তি বা যাঁরা পাকাপাকিভাবে দার্জিলিং ছেড়ে চলে গিয়েছেন, তাঁদেরই নামই সাধারণত তালিকা থেকে বাদ দেওযা হয়। সেভাবেই বাদ পড়েছে বিমল গুরুং ও রোশন গিরির নামও।
সর্বশেষ খবর
-
ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনে পূজার্চনা! নতুন ভিডিও ভাইরাল হতেই কী দাবি রেলের?
-
২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? হাই কোর্টে কালীঘাট তৃণমূল
-
গোহত্যায় বাধা নেই! মাদ্রাজ হাই কোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, বড় সাফল্য বিজয় সরকারের
-
অবিলম্বে স্থগিতাদেশ চাই! গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই হাই কোর্টে মামলা
-
১৭ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং