অভিষেক চৌধুরী, কালনা: চিকিৎসায় গাফিলতিতে ছাত্রীর মৃত্যু! তাকে সাপে কামড়ানোর ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম সাধনা বসাক। কালনার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। শনিবার দুপুরে অন্যদের সঙ্গে স্কুলে মিড ডে মিলের খিচুড়ি খেয়েছিল। স্কুল ছুটির সময় অসুস্থ হয়ে পড়ে সাধনা। শিক্ষিকারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তার পরিবারকে খবর দেওয়া হয়। সুস্থ না হলে পরে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়, তাকে সাপের কামড়ের চিকিৎসা করা হয়েছিল। মৃতার বাবা বিষ্ণু বসাক বলেন, “মেয়ে স্কুলে খিচুড়ি খায়। এরপর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালে স্যালাইন ও ইঞ্জেকশন দেয়। সাপের কামড়ের চিকিৎসা করে। বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মেয়েকে মৃত বলে জানায়।” তিনি আরও বলেন, “ওর সারা শরীরে কোথাও কিছু কামড়ায়নি। তা সত্ত্বেও এই চিকিৎসা কেন করা হল বুঝে উঠতে পারছি না। ভুল চিকিৎসার কারণে মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের অনুমান।”
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুমার গৌতম বিশ্বাস বলেন, “এখনও কোনও অভিযোগ পাইনি। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই স্পষ্ট হবে কী কারণে মৃত্যু হয়েছে।” রবিবার ওই নাবালিকার ময়নাতদন্ত হয়েছে বলে খবর। এদিন রাত পর্যন্ত ওই পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির