Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Delhi's notorious criminal arrested from Haldia

বিলাসবহুল জীবনযাপনের লক্ষ্যে একের পর এক চুরি, হলদিয়া থেকে ধৃত দিল্লির কুখ্যাত দুষ্কৃতী

দুষ্কৃতী দিল মহম্মদের সাগরেদদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২২, ১০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২২, ১০:১১

options
link
বিলাসবহুল জীবনযাপনের লক্ষ্যে একের পর এক চুরি, হলদিয়া থেকে ধৃত দিল্লির কুখ্যাত দুষ্কৃতী zoom
ছবি: প্রতীকী

চঞ্চল প্রধান, হলদিয়া: বিলাসবহুল জীবনযাপনই লক্ষ্য! সে কারণে চুরির পথ বেছে নিয়েছিল যুবক। হলদিয়া এবং দিল্লি পুলিশের কাছেও রয়েছে চুরির অভিযোগ। গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। অবশেষে হলদিয়া থানার পুলিশের হাতে পাকড়াও দিল্লির দাগি আসামী দিল মহম্মদ। উদ্ধার ১৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, দামি মোবাইল ফোন।

শুক্রবার সন্ধেয় হলদিয়া থানায় সাংবাদিক বৈঠক করে ঘটনার বিবরণ দেন হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে। সঙ্গে ছিলেন থানার আইসি সৌগত রায়, ইন্সপেক্টর অর্কদীপ হালদার। জানা গিয়েছে, হলদিয়ার ক্ষুদিরামনগরের বাসিন্দা পেশায় ঠিকাদার শম্ভু জানা বাড়িতে তালা দিয়ে বুধবার সকালে সপরিবারে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সন্ধেয় বাড়ি ফিরে জানতে পারেন নানা দামি সামগ্রী চুরি হয়ে গিয়েছে। শম্ভু জানার দাবি, “২৫ লক্ষ টাকার সোনার গয়না, মোবাইল, ঘড়ি চুরি হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মেলেনি পণের টাকা, আত্মীয়দের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাল স্বামী, ইউটিউবে আপলোড করল ভিডিও!]

অভিযোগ পেয়ে প্রত‍্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী সন্দেহভাজন যুবকের সন্ধানে নামে। চুরির কিনারা হয় হলদিয়ার ব্রজলালচকে। শুক্রবার দুপুরে দিল মহম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সে চুরির কথা স্বীকার করে। তার কাছ থেকে পুলিশ ১৫ লক্ষ টাকা দামের সোনার গয়না, ২টি ঘড়ি, ৪টি মোবাইল উদ্ধার করে। এখনও বহু জিনিসের খোঁজ চলছে।

Delhi's notorious criminal arrested from Haldia

এসডিপিও জানান, “দিল মহম্মদের বাড়ি নন্দীগ্রামের কেন্দেমারি গ্রামে। বছর পাঁচেক আগে সে দিল্লিতে যায়। সেখানে চুরিই ছিল তার পেশা। এ পযর্ন্ত তার বিরুদ্ধে মোট ৬টি বড় চুরির মামলা রয়েছে। ধরা পড়ার পর হলদিয়ায় তার কর্মকাণ্ডের খোঁজখবর চলছে।” জানা গিয়েছে, তিন মাস আগে হলদিয়ার ব্রজলালচকে ভাড়বাড়িতে ঘাঁটি গাড়ে ধৃত দিল মহম্মদ। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি চুরির ঘটনায় সে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতের ব‍্যবহৃত বাইকটির দাম ২০ লক্ষ টাকা। চুরির ঘটনার পিছনে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: সম্পত্তির লোভে বৈবাহিক সম্পর্কের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে, গ্রেপ্তার ‘প্রতারক’ নববধূ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.