Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Kangana Ranaut

‘লক আপ সিজন ২’-এ কঙ্গনার মুখে শাহরুখ স্তুতি, কেন ‘কিং’-এর প্রশংসায় ‘ক্যুইন’?

কঙ্গনার মুখে শাহরুখের প্রশংসা। 'লকআপ সিজন ২'-এ কেন বলিউডের 'কিং'-এর গুণগান গাইলেন বলিউডের 'ক্যুইন'?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ২০:০৬

options
link
‘লক আপ সিজন ২’-এ কঙ্গনার মুখে শাহরুখ স্তুতি, কেন ‘কিং’-এর প্রশংসায় ‘ক্যুইন’? zoom
বলিউডের 'কিং'-এর গুণগান গাইলেন বলিউডের 'ক্যুইন'

সপ্তাহের শুরুতেই প্রকশ্যে এসেছিল ‘লক আর সিজন ২’-এর ‘জাজমেন্ট ডে’পর্বের প্রোমো। শোয়ের প্রতিযোগী রাম কাপুরকে কঙ্গনার ‘কড়া দাওয়াই’-এর ঝলকেই বোঝা গিয়েছিল এই পর্ব ঠিক কতটা জমজমাট হতে চলেছে। ৪ জুলাই সেই সংশ্লিষ্ট পর্বের সম্প্রচারের পর দেখা গেল শুধু রাম কাপুর নন, ‘ক্যুইন’ কঙ্গনার নিশানায় আরও এক প্রতিযোগী ধীরজ ধূপার। সেই সঙ্গে কঙ্গনার মুখে শাহরুখ স্তুতি। 

‘লক আপ: সাচ ইয়া সাজা’ সিজন ২-এর ষষ্ঠ পর্বে ‘জনতার আওয়াজ’ হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী। সপ্তাহজুড়ে শোয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের খেলার ধরন পর্যালোচনার পাশাপাশি এলিমিনেশন পর্বের দায়িত্বেও ছিলেন। একে একে পনেরো জন প্রতিযোগীর সঙ্গে কথা বলেন। ধীরজের পালা আসতেই একেবারে ‘অগ্নিশর্মা’ কঙ্গনা। কিং খানের প্রশংসা করে সাফ বলেন, নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা না করতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kangana Ranaut slams Ram Kapoor for his attitude in 'Lock Upp'
কঙ্গনার নিশানায় রাম

ধীরজ ধূপার, হিন্দি মেগার জনপ্রিয় মুখ। শোয়ে এসে নিজেকে শাহরুখের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু, সপ্তাহান্তে শুধুই হতাশা! কড়া ভাষায় সমালোচনা করে কঙ্গনার দাবি, ধীরজের মধ্যে এমন কোনও গুণ নেই যার ভিত্তিতে নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করতে পারেন। তাঁর মতে, “তুমি নিজেকে শাহরুখ খান বলেছিলে। শাহরুখ খানের সবচেয়ে বড় গুণ কী জানো? ওঁর মধ্যে মেইন ক্যারেক্টার এনার্জি আছে। কিন্তু তোমার মধ্যে সেই উপস্থিতি একেবারেই নেই। বরং তুমি ধীরে ধীরে সাইডলাইনে চলে যাচ্ছ।”

লকআপ সিজন ২

ধীরজের পালটা যুক্তি, প্রথম সপ্তাহে তিনি যেভাবে খেলেছেন সেটাই তাঁর স্বাভাবিক ব্যক্তিত্বের প্রতিফলন। শোয়ের সহ-সঞ্চালক ফারাহ খানও ধীরজের সমালোচনা করন। দিন কয়োক আগে একটি টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগী শ্রেয়া কালরার ওপর রেগে গিয়েছিলেন। এই বিষয়টিকে সামনে রেখে ফারহার মন্তব্য, ধীরজের উপর ধীরে ধীরে রাম কাপুরের প্রভাব পড়ছে। তিনি তো প্রায় সবসময়ই নাক ডেকে ঘুমিয়ে কাটান।

কঙ্গনা রানাউত

এরপর কঙ্গনা রাম কাপুরকেও তিরস্কার করে বলেন, “যদি তোমার কাছে এই শোয়ের গুরুত্বই না থাকে তাহলে এখানে এলে কেন? নাকি মনে করছ তোমার নামটুকুই যথেষ্ট যে তোমার কিছু করারই দরকার নেই?” রাম নিজের ভুল স্বীকার করে প্রতিশ্রুতি দেন, আগামী দিনে আরও ভালো পারফরম্যান্স করবেন।

লকআপে কঙ্গনা

কয়েক দিন আগে ধীরজের স্ত্রী ভিনি তাঁর স্বামীর সমর্থনে বলেছিলেন, ধীরজ কখনও বাড়তি স্ক্রিনটাইম বা নেতিবাচক প্রচারের জন্য কাজ করেন না। বহু পুরস্কার জিতেছেন এবং বছরের পর বছর নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই তাঁকে নিয়ে এধরনের অভিযোগ ভিত্তিহীন।

ধীরজে ক্ষিপ্ত কঙ্গনা

ভিনির দাবি, অনেকেই ধীরজকে ‘টেলিভিশনের শাহরুখ খান’ বলে মনে করেন। আরও বলেন, “শুধু টাস্ক জিতলেই শো জেতা যায় না। মানুষের হৃদয় জিততে পারলেই প্রকৃত বিজয়ী হওয়া যায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.