Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kangana Ranaut on Ram Kapoor

‘কেন এই খেলায়…’, ‘লকআপ সিজন ২’-এ পুরুষ সঙ্গীকে ‘হেনস্তা’য় রামকে কড়া ‘সবক’ কঙ্গনার

সম্মুখসমরে রাম কাপুর আর কঙ্গনা রানাউত। ‘জাজমেন্ট ডে’ পর্ব যে একেবারে জমজমাট হতে চলেছে তা প্রোমোতেই স্পষ্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৮:০৩

options
link
‘কেন এই খেলায়…’, ‘লকআপ সিজন ২’-এ পুরুষ সঙ্গীকে ‘হেনস্তা’য় রামকে কড়া ‘সবক’ কঙ্গনার zoom
কঙ্গনার নিশানায় রাম
Advertisement

২৭ জুন শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’। এই শোয়ের মাধ্যমেই এক দশকের তিক্ততা ভুলে হয়েছে রাম কাপুর (Ram Kapoor ) ও একতা কাপুরের ‘রিইউনিয়ন’। শো ঘিরে দর্শকের অ্যাড্রিনালিন রাশ যে তুঙ্গে ছিল, তা বলাই বাহুল্য। কিন্তু, ‘লক আপ সিজন ২’ সম্প্রচারের পরই বিতর্কে জর্জরিত শোয়ের প্রতিযোগী রাম কাপুর। শোয়ের আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে বিতর্ক হবে আরও জোরাল। কড়া ভাষায় ভর্ৎসনা সহ্য করতে হবে রামকে। নতুন প্রোমোতে রয়েছে তেমনই ইঙ্গিত।

কিন্তু, কার নিশানায় রাম কাপুর? তিনি আর কেউ নন, বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রাম কাপুর আর কঙ্গনা একেবারে সম্মুখসমরে, তা বললে অত্যুক্তি হবে না। সবমিলিয়ে ‘জাজমেন্ট ডে’ পর্ব যে একেবারে জমজমাট হতে চলেছে তা বেশ স্পষ্ট। প্রসঙ্গত, লক আপ সিজন ২-এ ‘জনতা কি আওয়াজ’ হয়ে ফিরছেন কঙ্গনা রানাউত। পঞ্চম এপিসোডের পর প্রকাশিত এই প্রোমোতে প্রথমবার চলতি সিজনে দেখা গেল কঙ্গনাকে।

Advertisement
Kangana Ranaut sharply reprimands Ram Kapoor on Lock Upp over his attitude
লকআপ সিজন ২

সপ্তাহজুড়ে প্রতিযোগীদের পর্যালোচনার পাশাপাশি এলিমিনেশন পর্বের দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কড়া ভাষায় ভর্ৎসনা করছেন অভিনেতাকে। প্রতিযোগী রাম কাপুরের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। প্রোমোতে আরও দেখা যাচ্ছে, শোয়ে রামের আচরণের তীব্র সমালোচনা করেছেন। শুধু তাই নয়, কেন এই শোয়ে অংশগ্রহণ করেছেন, সেই উত্তরও চেয়েছেন রামের কাছে। 

Kangana Ranaut criticizes Ram Kapoor during a heated moment on Lock Upp
রাম কাপুর

তাঁর উদ্দেশে কঙ্গনা বলেন, “রামের যদি খেলাটাকে সিরিয়াসলি নেওয়ার ইচ্ছেই না থাকে, আর যদি মনে হয় এই শো তোমার জন্য নয়, তাহলে এখানে এসেছন কেন? শুধু এই ধরনের আচরণ করতে?” প্রত্যুত্তরে রাম বলেন, “সঠিক সময়ে আমিও আমার সত্যিটা সবার সামনে তুলে ধরব এবং সেটা এখানে উপস্থিত অনেকের চেয়ে ভালোভাবে।” রামের কথা শেষ হওয়ার আগেই কঙ্গনা তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “যদি সত্যিই উন্নতি করতে চাও তাহলে নিজের পক্ষে এমন সাফাই দেবেন না।”

Kangana Ranaut sharply reprimands Ram Kapoor over his attitude on Lock Upp
‘ক্যুইন’ কঙ্গনা

এই পর্বের সম্প্রচার হবে আগামী ৪ জুলাই। রামের খেলার কৌশল নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন সঞ্চালক ফারা খান। নিজের গেমপ্ল্যান নিয়ে নতুনভাবে ভাবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রাম সেই পরামর্শ উড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, মনোভাব কখনও বদলাবেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.