Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে গভীর নিম্নচাপ, তার জেরে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়৷ মঙ্গলবার এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০১৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০১৬, ১৫:১৫

options
link
বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ, বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে গভীর নিম্নচাপ, তার জেরে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়৷  মঙ্গলবার এমনই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷  ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে৷  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে৷  উপকূলবর্তী এলাকার মানুষদের অবিলম্বে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে৷

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণীভূত এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও৷  ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশেও৷

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.