Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Mamata Banerjee

‘দেউচা পাচামি কয়লা উত্তোলন প্রকল্পে ১ লক্ষ নিয়োগ হবে’, ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রকল্পের কাজের জন্য অন্যায়ভাবে কারও জমি নেওয়া হবে না বলেই এদিন সাফ জানান মমতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২০, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২০, ১৪:৫৩

options
link
‘দেউচা পাচামি কয়লা উত্তোলন প্রকল্পে ১ লক্ষ নিয়োগ হবে’, ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর zoom
Advertisement

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাচামি (Deucha Panchami) কয়লা উত্তোলন প্রকল্পে ১ লক্ষ নিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ফলে ১০০ বছর বিদ্যুতের কোনও অভাব হবে না বলেই দাবি তাঁর।

পূর্বসূচি অনুযায়ী সোমবার বোলপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা দেড়টা নাগাদ প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। সেখানে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন । এরপরই পাচামি এলাকায় খনন শুরুর কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এই প্রজেক্টের ফলে ১ লক্ষ কর্মসংস্থান হবে। বেকারত্ব সমস্যা মিটবে।” অনেকেই আশঙ্কা ছিল এই প্রকল্পের কারণে যদি তাঁদের জমি হাতছাড়া হয়ে যায়। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত যতটা এলাকা দেখা হয়েছে সেখানে জনবসতি নেই। ওই এলাকায় কারও জমিও নেই। তাই আপাতত কোনও সমস্যা নেই। যদি ভবিষ্যতে সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে চাকরি ও আর্থিক সাহায্যের বিষয়টা দেখা হবে।” এদিন স্পষ্টভাবে তিনি জানান, কোনওভাবেই আলোচনা না করে কারও জমি নেওয়া হবে না।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
'Deucha Pachami coal industry will employ 1 lakh', Said CM
থবি: রাজেশ ভক্ত

[আরও পড়ুন:একাধিক দাবিতে রাজ্য সড়ক আটকে বিক্ষোভ আদিবাসী সংগঠনের, ভোগান্তির শিকার স্থানীয়রা]

বীরভূমের দেউ পাচামি কয়লা খনির কাজ নিয়ে টালবাহানা চলছিল বহুদিন ধরে। প্রশাসনের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা ফলপ্রসূ হয়নি। চলতি বছরে  কেন্দ্রীয় প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করে সবুজ সংকেত দেওয়ার পরও মেটেনি সেই সমস্যা। পরবর্তীতে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহের তৎপরতায় একটা সমাধান সূত্র বের হয়। তিনিই জানিয়েছিলেন চারদফায় কয়লা খনির কাজ হবে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, পাচামিতে প্রায় ২ মিলিয়ন কয়লা রয়েছে। পাচামি খনির প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হতে ৫ থেকে ৬ বছর সময় লাগতে পারে। 

[আরও পড়ুন: নন্দীগ্রামে আপাতত সভা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, আগামী ৭ জানুয়ারির কর্মসূচি বাতিল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.