সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টয়ট্রেনে বসেই দেখা যাবে দিঘার সমুদ্রতট৷ একেবারে বিদেশি ধাঁচে সমুদ্রের গা ঘেঁষে চলবে আধুনিক টয়ট্রেন৷ যাত্রীরা ট্রেনে বসেই সমুদ্রের ধার বরাবর যাত্রা করতে পারবেন৷ দিঘার মতো জনপ্রিয় পর্যটনস্থলে টয়ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ দিঘা-শঙ্করপুর সমুদ্রতটে টয়ট্রেন চালানোর পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
(জুহির সঙ্গে যোগসাজশের অভিযোগে মহিলা সাংসদকে তলব সিআইডির)
এই বিষয়ে ইতিমধ্যেই পর্যটন দফতরের সবুজ সঙ্কেত মিলেছে৷ আগামী সোমবার সরকারি আধিকারিকরা দিঘায় গিয়ে এই বিষয়ে চূড়ান্ত বৈঠক করবেন৷ পিপিপি মডেলে এই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে৷ ইতিমধ্যেই পর্যটকদের কথা মাথায় রেখে সুন্দর এবং চওড়া রাস্তা, ঝকঝকে আলো এবং সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে দিঘায়। এবার একধাপ এগিয়ে দিঘার সমুদ্র সৈকত ধরে টয়ট্রেন ছোটানোর পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পর্যটকরা যাতে দিঘার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই কারণে টয়ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের দাবি, পিপিপি মডেলে এই টয়ট্রেন চালু করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে কথাও হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই এই টয়ট্রেন চালু হয়ে যাবে। বেসরকারি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হতে পারে।
(শিশুপাচার কাণ্ড: অনিচ্ছুক অন্তঃসত্ত্বাদের টাকায় বশ করতেন ধৃত চিকিৎসক)
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির