রঞ্জন মহাপাত্র: শিল্পশহর হলদিয়া বা বাণিজ্য শহর মেচেদার পর এবার সৈকত শহর দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তায় বসানো হচ্ছে ক্লোজসার্কিট টিভি ক্যামেরা৷ সৈকত শহর নিউ দিঘা ও ওল্ড দিঘার প্রায় ৭০টি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও সমুদ্রের পাড়ে এই ক্যামেরা বসানোর প্রস্তুতি শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে দিঘার পর জেলার অন্য পর্যটন কেন্দ্র মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরেও এই ক্যামেরা বসানো হবে৷ ইতিমধ্যে কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় দিঘার জন্যে ৭০টি সিসিটিভি ক্যামেরা বসাতে প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প রিপোর্ট জেলা পুলিশের দফতরে জমা দিয়েছেন৷ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, পর্যটকদের নিরাপত্তার জন্যে দিঘায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে জায়গাও শনাক্ত করা হয়েছে৷ টাকা পেলেই কাজ শুরু হয়ে যাবে৷ ওই ক্যামেরাগুলি পর্যটকদের সমুদ্রস্নানে নজরদারি চালানোর পাশাপাশি বসানো হবে রাজ্য সড়ক এবং দিঘার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে৷ যার মধ্যে রয়েছে দিঘার প্রবেশদ্বার, হাসপাতাল, পুরনো দিঘার স্নানঘাট, শিবালয় রোড, নিউ দিঘার পিকনিক স্পট, পার্কিং জোন, ক্ষণিকা ঘাট, ওড়িশা সীমানা লাগোয়া সড়ক ইত্যাদি৷ নিউ দিঘা গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস জানান, দিঘায় পর্যটকের ছদ্মবেশে দুষ্কৃতীরা এসে আত্মগোপন করে৷ পাশাপাশি নাবালিকা অপহরণ, পার্কিং জোন থেকে গাড়ি চুরির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে৷ পুলিশের দাবি, সিসিটিভির ক্যামেরা বসানোহলে দুষ্কৃতীদের অবাধ বিচরণ অনেকটাই কমবে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১