Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

পাহাড়ের নেতা বিমল গুরুং, দিলীপের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

কালিম্পংয়ে ‘বিজেপি গো ব্যাক’ পোস্টার, তীব্র প্রতিক্রিয়া গৌতম দেবের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৭:৫৯

options
link
পাহাড়ের নেতা বিমল গুরুং, দিলীপের মন্তব্যে তুঙ্গে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের পাহাড় সফরে বেরিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর এই সফরকে কেন্দ্র ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিমল গুরুংকে পাহাড়ের নেতা হিসেবে সম্বোধন করে নিজেই বিতর্ক উসকেছেন দিলীপবাবু, পালটা জবাব দিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও।

[  শারদ কার্নিভাল মুখ্যমন্ত্রীর পাপের প্রায়শ্চিত্ত, তোপ দাগলেন বাবুল সুপ্রিয় ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন এতদিন পরে পাহাড় সফর? দিলীপবাবু জানান, দীর্ঘদিন পাহাড়ে বনধ চলেছে। স্কুল-কলেজ বন্ধ। দোকান-চা বাগান ইত্যাদি কিছুই খোলেনি। রুটি-রুজি মার খেয়েছে, ফলত সাধারণ মানুষ নিদারুণ কষ্টে আছেন। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠকের সময় তিনি জানিয়েছিলেন, রাজ্যের উপর আস্থা রাখতে পারছে না পাহাড়ের মানুষ। কেন্দ্রীয় প্রশাসন যেন কোনও ব্যবস্থা নেয়। সেইমতো পুজোর আগে বনধ প্রত্যাহারের আবেদন করা হয়। ষষ্ঠীর দিন বনধ তুলে নেওয়া হয়। আর তারপরই পাহাড়ের মানুষ কেমন আছেন, তা দেখতেই এই সফর তাঁর। পাহাড়ের নেতাদের গোর্খাল্যান্ডের দাবি প্রসঙ্গে এদিন তিনি জানান, যা হবে তা যেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। এই সফর চলাকালীনই বিমল গুরুংকে পাহাড়ের নেতা হিসেবে সম্বোধন করেন তিনি। যা নিয়েই তুঙ্গে ওঠে বিতর্ক।

[  বিজেপির অন্দরে মুকুলকে নিয়ে জোর আলোচনা, ইঙ্গিত কি স্পষ্ট! ]

এদিন তাঁর সফরের বিরোধিতা করে কালিম্পংয়ের একাধিক জায়গায় ‘বিজেপি গো ব্যাক’ পোস্টার পড়েছে। জন আন্দোলন পার্টি বা জাপের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ দিলীপবাবু। এদিকে বিমল গুরুংকে পাহাড়ের নেতা বলায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁর দাবি, পাহাড়ে যে চক্রান্ত করে অশান্তি ছড়ানো হয়েছিল এই মন্তব্যেই তা প্রমাণ হচ্ছে। বিজেপিরই শরিক গোর্খা জনমুক্তি মোর্চা। তাই গুরুংকে পাহাড়ের নেতা বলা হচ্ছে। পাহাড়ের হিংসার পিছনে বিজেপির মদত আছে বলেই অভিযোগ তাঁর। অন্যদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মোর্চা নেতা অনীত থাপাও। তাঁর প্রশ্ন, পাহাড়ের মানুষ যখন কষ্ট ভোগ করছিলেন তখন দিলীপ ঘোষ কোথায় ছিলেন? পাহাড়ের মানুষের জন্য দিলীপ ঘোষ যে কেউ নন তাইই জোর দিয়ে জানান তিনি। তাঁর অভিযোগ, পাহাড়কে নতুন করে অশান্ত করে তুলতেই বিজেপি রাজ্য সভাপতির এই সফর।

[  গাছে বেঁধে বেধড়ক মার, নিজের ওয়ার্ডেই বিপাকে বিজেপি কাউন্সিলর ]

প্রায় মাস চারেক হিংসা-আগুনের পর শান্তির ছায়া নেমেছিল পাহাড়ে। দিলীপ ঘোষের সফর ঘিরে ফের পাহাড় নিয়ে রাজনৈতিক তরজা মাথাচাড়া দিল।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.