টিটুন মল্লিক, বাঁকুড়া: তিনি নিজে চিকিৎসক। যাচ্ছিলেন হাসপাতালের পথেই। কিন্তু পৌঁছানো আর হল না। পথেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক চিকিৎসকের। গুরুতর জখম তাঁর সঙ্গী আরও এক চিৎকিসক। দুজনেই বাঁকুড়া মেডিক্যালে কর্মরত। কলকাতা থেকে তাঁরা হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।
[ হাসিনা ও শর্মিলাকে ডি-লিট দেবে নজরুল বিশ্ববিদ্যালয় ]
জানা যাচ্ছে, মৃত চিকিৎসকের নাম অভিজিত দে। বয়স ৫৪ বছর। বাঁকুড়া মেডিক্যাল কলেজে ক্যানসার বিভাগের চিকিৎসক তিনি। তাঁর সঙ্গেই ছিলেন বিভাগীয় প্রধান অমিতাভ রায়। একটি সুইফট ডিজায়ার গাড়িতে হাসপাতালের উদ্দেশ্যেই যাচ্ছিলেন তাঁরা। বাঁকুড়া সদর থানার জুনাবেদিয়া মোড়ের কাছে একটি বালির ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়িটির। সংঘর্ষে প্রায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতবাবুর। তাঁর বাড়ি কলকাতায়। ভোটার কার্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী রিজেন্ট পার্ক থেকেই বাঁকুড়া মেডিক্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু কর্মস্থলে তো যাওয়া হলই না, ঘরেও ফেরা হল না। মর্মান্তিক মৃত্যু হল চিকিৎসকের। গুরুতর জখম হয়েছেন রঞ্জিতবাবুও। গাড়িটির চালক অবশ্য কপালজোরে প্রাণে বেঁচে গিয়েছেন।
[ নার্সিংহোমে জন্মাল অদ্ভূত দর্শন শিশু, আরামবাগে ব্যাপক চাঞ্চল্য ]
এদিকে ঘটনার খবর হাসপাতালে পৌঁছাতেই শোকের ছায়া। এমন গুণী চিকিৎসকের আকস্মিক প্রয়াণে মুষড়ে পড়েছেন সহকর্মীদের অনেকেই। বাঁকুড়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান জানাচ্ছেন, দুর্ঘটনার জন্যই প্রিয় সহকর্মীকে হারাতে হল আমাদের। হাসপাতালের সমস্ত চিকিৎসকরাই আজ শোকবিহ্বল।
সর্বশেষ খবর
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের