রিন্টু ব্রহ্ম, কালনা: এ রাজ্যে চিকিৎসার পরিষেবা নিয়ে রোগীর পরিবারের অভিযোগের শেষ নেই৷ গাফিলতির অভিযোগে বেশিরভাগ সময়ই কাঠগড়ায় তোলা হয় চিকিৎসকদেরই৷ এমনকী, রোগীমৃত্যুর পর ডাক্তারদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না অনেকেই৷ তাঁদের বক্তব্য, রোগীকে সুস্থ করে তোলা নয়, যেনতেনপ্রকারে রোজগার করাটাই নাকি চিকিৎসকদের লক্ষ্য৷ কিন্তু, সকলেই যে তেমন নন, তার উজ্জ্বল উদাহরণ পূর্ব বর্ধমানের কালনার গৌরাঙ্গ গোস্বামী৷ প্রতিদিন দুশোরও বেশি রোগী দেখেন এই চিকিৎসক৷ ভিজিট মাত্র পাঁচ টাকা! আর কেউ যদি সেটুকু টাকাও দিতে না পারেন, তাহলেও চিকিৎসা করতে আপত্তি নেই গৌরাঙ্গবাবুর৷ উলটে প্রয়োজনে নিজের পকেটে টাকা খরচ করে রোগীর পথ্যেরও ব্যবস্থা করে দেন তিনি৷
[ভেষজ ওষুধ তৈরি লক্ষ্যে ১০০ দিনের কাজে জুড়ল অ্যালোভেরার চাষ]
চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামীর বাড়ি কালনার ফটকদ্বার এলাকার৷ স্থানীয় বাসিন্দাদের কাছে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত তিনি৷ দিনরাত খোলা ডাক্তারবাবুর চেম্বার৷ সেরকম গুরুতর কিছু হলে আবার রোগীরা পৌঁছে যান বাড়িতেও৷ তবে বাড়িই হোক কিংবা চেম্বার, ভিজিট পাঁচ টাকা! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে যখন অন্য চিকিৎসকরা ৫০ টাকা ভিজিট নিতেন, তখনও ৫ ভিজিটেই রোগী দেখতেন গৌরাঙ্গ গোস্বামী৷ তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়ে দিয়েছে৷ ভিজিট আর বাড়েনি৷ কাটোয়া, নবদ্বীপ, এমনকী, শান্তিপুর থেকেও রোগীরা ভিড় করেন এই দরদী এই চিকিৎসকের চেম্বারে৷ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দম ফেলার সময় থাকে না গৌরাঙ্গবাবুর৷ রোগীদের একটাই কথা, আজকের দিনে অমন চিকিৎসা পাওয়া দুষ্কর৷ কম ভিজিট বলে নয়, ভাল চিকিৎসা পেতেই গৌরাঙ্গ গোস্বামীর কাছে আসেন তাঁরা৷ এখানেই শেষ নয়৷ কেউ যদি ৫ টাকা ভিজিটও দিতে পা পারেন, তাহলেও সমস্যা নেই৷ উলটে নিজের পকেটে টাকা খরচ করে পথ্যেরও ব্যবস্থা করেন চিকিৎসক গৌরাঙ্গ বিশ্বাস৷
ডাক্তারবাবুর বয়স প্রায় সত্তর বছর৷ এমবিবিএস পাস করেছেন ১৯৭২ সালে৷ দাদু মোহনীমোহন গোস্বামীও ছিলেন চিকিৎসক৷ নাতি গৌরাঙ্গ বিশ্বাস বলেন, ‘দাদু প্রয়াত মোহনীমোহন গোস্বামীর কাছ থেকে মানুষের সেবা করার অনুপ্রেরণা পেয়েছি৷ যতদিন বাঁচব, গরিব মানুষের চিকিৎসা করে যাব৷’ এখনকার চিকিৎসকদের ভূমিকায়ও ক্ষোভ উগরে দিলেন কালনার এই দরদী চিকিৎসক৷
ছবি: মোহন সাহা
[জানেন, বাংলার এই গ্রামের বাসিন্দারা কেন রোনাল্ডোর পর্তুগালের সমর্থক?]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ