Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Dog allegedly attacks by a man in Bongaon

পোষ্য সারমেয়র উপর কাচ দিয়ে ‘হামলা’, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

গুরুতর জখম ওই সারমেয়র চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ১৪:১৪

options
link
পোষ্য সারমেয়র উপর কাচ দিয়ে ‘হামলা’, গ্রেপ্তার প্রতিবেশী যুবক zoom
ফাইল ছবি।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পোষ্য সারমেয়র উপর কাচ দিয়ে হামলার অভিযোগ। পোষ্যর প্রভুর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রতিবেশী। অমানবিকতার সাক্ষী উত্তর ২৪ পরগনার বনগাঁর শিবপুর বল্লভপুর। গুরুতর জখম ওই সারমেয়র চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।  

বনগাঁর শিবপুর বল্লভপুরের বাসিন্দা সুব্রত মল্লিকের বাড়িতে থাকত ওই সারমেয়টি। সুব্রতবাবু বলেন, বছরখানেক ধরে ওকে বাড়িতে লালনপালন করছি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার পর ওকে আমি বাইরে ছেড়ে দিই। ও কিছুক্ষণ বাইরে ঘুরে আবার ঘরে ঢুকে পড়ে অন্যান্য দিন। আজ ছাড়ার কিছুক্ষণ পর ও ছুটে বাড়ি চলে আসে। দেখতে পাই ওর পিঠের মধ্যে একটা কাচ ঢোকানো রয়েছে। এবং অঝোরে রক্ত বেরচ্ছে। আমি তৎক্ষণাৎ দেরি না করে খোঁজ নিতে শুরু করি। জানতে পারি আমার প্রতিবেশী অশোক সরকার এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জবাবে অসন্তুষ্ট’, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয় নোটিস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের]

এরপর পোষ্যকে সঙ্গে নিয়ে বনগাঁ থানার দ্বারস্থ হন তিনি। ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন সুব্রতবাবু। সারময়র চিকিৎসা করা হয়। সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়ে নেয় বর্তমানে আমার পোষ্য টি সুস্থ আছে| স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য তন্ময় দাস বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। অভিযুক্তের পিঠে চারটি সেলাই পড়েছে। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।” পোষ্য সারমেয়কে ধারাল অস্ত্রের কোপ দেওয়ার ঘটনায় ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

[আরও পড়ুন: স্ক্র্যাপ গোডাউনে হানা আরপিএফের, উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেপ্তার ৩]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.