Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Indian Railway

স্ক্র্যাপ গোডাউনে হানা আরপিএফের, উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেপ্তার ৩

রেলের যন্ত্রাংশ চুরিতে ব্যাহত হচ্ছিল ট্রেন চলাচল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ১৬:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৩, ১৬:০৭

options
link
স্ক্র্যাপ গোডাউনে হানা আরপিএফের, উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেপ্তার ৩ zoom

সংবাদ প্রতিদিন ব্যুরো: নামেই স্ক্র্যাপ গোডাউন। ভিতরে রেলের চোরাই যন্ত্রাংশ। শুক্রবার রাতে বর্ধমানের পিরবাহারাম এলাকায় গোডাউনে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার রেলের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করল আরপিএফ। চোরাই মালের রিসিভার শেখ সমীর ও শেখ আমির পলাতক।

জানা গিয়েছে, এই ঘটনায় এক মহিলা-সহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে আরপিএফ। অভিযোগ, চোরাই মাল আনা-নেওয়া করতো এরা। ইন্সপেক্টর আশিস কুমার সরকার জানিয়েছেন, বিভিন্ন ইয়ার্ড, রেল এলাকায় রাখা রেলের যন্ত্রাংশ, ফিস প্লেট, লাইন, নাট সহ নানা চুরির সামগ্রী পাওয়া গিয়েছে। রেলের সামগ্রী চুরি যাওয়ায় বহু সময় ট্রেন সময়মত ইয়ার্ড থেকে বেরোতে পারে না। বিশেষ করে মালগাড়ি। দুষ্কৃতীদের চুরি করা যন্ত্রাংশ কম দামে কিনে নেয় রিসিভাররা। এরপর চড়া দরে বিক্রি করে। রেল কর্মীদের একাংশ চুরির সঙ্গে জড়িত থাকে বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কিছু? ডোমকলে রাজ্য সড়কের ধার থেকে ৩ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য]

উদ্ধার হওয়া রেলের চোরাই যন্ত্রাংশ।

এক্ষেত্রে তেমন কিছু আছে কি না তা আরপিএফ তদন্ত করে দেখছে। শুক্রবার গোডাউনটি ঘিরে ফেলে আরপিএফ। দু’জন মালিকের কেউই উপস্থিত ছিল না। তিন জনকে গোডাউনের ভিতরে পায় আরপিএফ, যারা চোরাই মাল এনে বিক্রি করে গোডাউনে। তাদের গ্রেফতার করার পর মালিকের সন্ধানে তাদের বাড়িতে হানা দিয়েও আরপিএফ ধরতে পারেনি। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আরপিএফ তল্লাশি চালাচ্ছে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, রেলের যন্ত্রাংশ ও সামগ্রী চুরি নিয়ন্ত্রণে কড়া আইন রয়েছে। আরপিএফ সেই আইনে গ্রেফতার করে অপরাধীদের চালান করেছে। উদ্ধার হওয়া মালের আনুমানিক দাম দেড় লক্ষ টাকা।

[আরও পড়ুন: কপিল মুনির আশ্রমের কাছে ভাঙন, বিপদ ঠেকাতে সাগরে নয়া মাস্টারপ্ল্যান]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.