অরূপ বসাক, মালবাজার: ডুয়ার্সে দিনে দিনে বেড়েই চলেছে নারী পাচার৷ বিশেষ করে চা-বাগান সংলগ্ন পিছিয়ে পড়া গ্রামগুলিতে বাড়ছে এই প্রবণতা৷ ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভিন্ রাজ্যে নিয়ে গিয়ে অবাধে চলছে নাবালিকা বিক্রির কারবার৷ আর এই নিয়েই চূড়ান্ত দুশ্চিন্তায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কর্তারা৷ মূলত, চা-বাগান এলাকায় অপরাধমূক কার্যকলাপ বৃদ্ধি রুখতে ও নারী পাচার রোধে কোমর বেধেছে মালবাজার ও দেরাদুনের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ সংস্থার সদস্যরা বিভিন্ন চা-বাগানে গিয়ে তৈরি করছেন ‘গার্লস ক্লাব’। এই ক্লাবের সদস্য হতে পারবেন শুধুমাত্র চা-বাগানের মেয়েরাই৷ বিভিন্ন সমস্যা তাঁরা নিজেরাই সমাধান করবেন৷ বিভিন্ন প্রয়োজনে পাশে থাকবে এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা।
[ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের]
কোনও অপরিচিত ব্যক্তি যদি গ্রামের কোনও মেয়েকে ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যেতে চায়, তাহলে ওই ব্যক্তির সম্পর্কে ‘গার্লস ক্লাব’কে জানানোর কথা বলা হয়েছে৷ প্রয়োজনে বিষয়টি নিয়ে আলোচনাও করতে পারবেন গ্রামের মেয়ারা৷ এক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে ওই দুই সংস্থা৷ এমনকী, ‘গার্লস ক্লাব’ ও সংগঠনের সদস্যরা ওই অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ারও সুযোগ থাকছে৷
[মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩৫ লক্ষ টাকা, সাহায্যের আশায় অসহায় বাবা-মা]
সোমবার মালবাজার মহকুমার সাউগাও বস্তিতে ৪৫ জন মেয়েদের নিয়ে একটি ‘গার্লস ক্লাব’ তৈরি করল ডুয়ার্স এক্সপ্রেস মেল ও দেরাদুনের ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশানাল অ্যাওয়ারনেস ফর ওম্যান নামে সংস্থা এই দুই সংস্থা৷ প্রতি সপ্তাহে এক বার করে ‘গার্লস ক্লাবে’র মেয়েদের নিয়ে বৈঠক করা হবে বলে দুই সংস্থার তরফে জানানো হয়েছে৷ ইতিমধ্যে মালবাজার মহকুমায় তিনটি চা-বাগান ও একটি বস্তিতে এই ‘গার্লস ক্লাব’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা৷
সর্বশেষ খবর
-
আলোচনায় সরকারকে আসতে হবে যন্তর মন্তরে! ‘অনশন ভাঙুন সোনম’, আর্জি অভিজিতের
-
অজ্ঞান করে প্রৌঢ়াকে ‘ধর্ষণ’, প্রমাণ লোপাটে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্য ঝাড়গ্রামে
-
ইন্টারনেট ছাড়াই মেসেজ চালাচালি করছে ‘আরশোলা’রা! তাজ্জব পুলিশ, নেপথ্যে কোন প্রযুক্তি?
-
‘ককরোচ’ বিক্ষোভে ‘মৌন’ ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ কটাক্ষ, ক্ষোভের আগুনে বন্ধ নায়িকার ফ্যানপেজ
-
সরকারের সঙ্গে সমঝোতা! পড়ুয়াদের ইস্যুতে পথে নামতেই রাহুলকে নিশানা আপ-অখিলেশের