Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

বেআইনি পার্কিং রুখতে নয়া উদ্যোগ, ‘হুইল ক্ল্যাম’ বসছে মোটরবাইকের চাকায়

বাইকের চাকায় নোটিস ঝুলিয়ে চমক পুলিশের, স্বস্তিতে দুর্গাপুরবাসী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৮, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০১৮, ১৯:০৭

options
link
বেআইনি পার্কিং রুখতে নয়া উদ্যোগ, ‘হুইল ক্ল্যাম’ বসছে মোটরবাইকের চাকায় zoom

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেআইনি পার্কিং রুখতে অভিনব উদ্যোগ পুলিশের৷ বাইকের চাকায় ঝুলিয়ে দেওয়া হল বিশাল আকারের তালার সঙ্গে পুলিশের নোটিস৷ আচমকা পুলিশের এই অভিযানে বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ এতে খুশি সাধারণ মানুষ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান সফল করতে ইতিমধ্যেই পর্যাপ্ত ‘হুইল ক্ল্যাম’ এসেছে দুর্গাপুরে।

[মাধ্যমিকে তাক লাগিয়ে দেওয়া রেজাল্ট, মেয়ের উচ্চশিক্ষার জন্য সাহায্য প্রার্থনা বাবার]

উল্লেখ্য, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে সিটি সেন্টার ও বেনাচিতি এলাকায় বেআইনি পার্কিং হঠাতে কালঘাম ছুটেছে পুলিশের৷ কোথাও পার্কিং হটাতে বিবাদে জড়িয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। তো কোথাও বেআইনি পার্কিং থেকে অবলীলায় চুরি হয়ে যাচ্ছে বাইক৷ পরিস্থিতির চাপে পড়ে বেআইনি পার্কিংকে সুরক্ষা দিতে বসাতে হয়েছিল পুলিশ গার্ড৷ এরফলে বেআইনি পার্কিংয়ের রমরমা বেড়েছিল দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বেনাচিতিতেও৷ এদিকে শিয়রে ‘গ্রীন সিটি’র প্রকল্প কড়া নাড়ছে৷ প্রকল্প অনুযায়ী সুসংহত পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে শহরে৷ কিন্তু অনুমোদনহীন যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি পার্কিং ব্যাবস্থার উপরে কোনভাবেই রাশ টানা যাচ্ছিল না৷ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ) ও দুর্গাপুর নগর নিগম দফায় দফায় বৈঠকও করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবুও এই সমস্যার নিরসন করতে ব্যর্থ হয়৷ আইনি পার্কিংয়ের জন্যে ইতিমধ্যেই দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিতি ও বিধাননগরের কিছু অংশে জমিও নির্ধারিত করে দেয় এডিডিএ৷ তাও শহরে বেআইনি পার্কিংকে আয়ত্তে আনা যায়নি৷ অবশেষে এই সমস্যার আশু সমাধানে আসরে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ৷ পাইলট প্রকল্প বিসাবে বেছে নেওয়া হয় বেআইনি পার্কিংয়ের মারণ রোগে ভুগতে থাকা সিটি সেন্টারকেই৷ সপ্তাহের শেষ দু’দিন ও ছুটির দিনে বিশেষ অভিযান চালানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে৷ প্রথম প্রথম বেআইনি পার্কিং থেকে বাইক সরিয়ে দিত পুলিশ। একই সঙ্গে চালককেও সতর্ক করে ছেড়ে দেওয়া হত৷ সিটি সেন্টারের শপিং মল ও দুর্গাপুর নগর নিগমের সামনে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা বাইকগুলিকে প্রথম পর্বে সরিয়ে দিয়েছিল পুলিশ৷

[হাত-মুখ বেঁধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে]

এরপরই শুরু হয় ট্রাফিকের আসল অভিযান৷ গত বৃহস্পতিবার থেকে এই দু’জায়গায় দাঁড়িয়ে থাকা বাইকগুলির চাকায় পরিয়ে দেওয়া হয় ‘হুইল ক্ল্যাম’৷ বড় বড় গোল তালার আকারের এই ক্ল্যামের ভেতর দিকে লোহার কাঁটা লাগানো৷ যাতে কোনভাবেই আরোহী বাইক সরাতে না পারেন৷ সেই সঙ্গে বাইকে লাগিয়ে দেওয়া হচ্ছে নোটিসও৷ যাতে স্পষ্টভাবে উল্লেখ থাকছে যে, এই বাইকটি বেআইনি জায়গায় পার্ক করা হয়েছে৷ বাইকটি কোথা থেকে মালিক ফের ছাড়াতে পারে সেই সংশ্লিষ্ট থানার নাম ও ট্রাফিক গার্ডের মোবাইল নম্বরও উল্লেখ থাকছে সেই নোটিসে৷ পুলিশের এই বিশেষ অভিযানের ফলে শুধু সাড়া পড়েনি। ব্যাপক আতঙ্কও দেখা দিয়েছে  বেআইনি পার্কিং ব্যবহারকারীদের মধ্যে৷ এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (ট্রাফিক) শাশ্বতি শ্বেতা ধর জানান, “প্রথমে সতর্ক করার পর এবার আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় অনুমোদিত পার্কিং রয়েছে। সেই পার্কিং ব্যবহারের জন্যে আবেদন করা হচ্ছে৷ এই অভিযান সফল হতে একটু সময় লাগবে৷ দুর্গাপুরের মানুষ যথেষ্ট সচেতন৷ একসময় নিজেরাই বেআইনি পার্কিং পরিত্যাগ করবেন৷”

ছবি: উদয়ন  গুহরায়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.