৫ লক্ষ টাকা পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে দুর্গাপুরে (Durgapur)। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম সুধা ধীবর শেঠ। বাঁকুড়ার পখন্না এলাকার সুধার বিয়ে হয়েছিল দুর্গাপুরের সেকেন্ডারি রোড এলাকার বাসিন্দা নিশান শেঠের সঙ্গে। সূত্রের খবর, বিয়ের সময় সামর্থ্য অনুযায়ী, গয়না ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয় সুধার বাপের বাড়ির তরফে। অভিযোগ, পরে বধূর শ্বশুরবাড়ির সদস্যরা আরও ৫ লক্ষ টাকা দাবি করে। মৃতার পরিবারের দাবি, সেই টাকা দিতে না পারায় সুধাকে প্রায়ই মারধর করা হতো। পরবর্তীতে দম্পতির একটি সন্তান হয়। তাতেও সমস্যা মেটেনি। একাধিকবার পরিবারের সদস্যরা আলোচনা করলেও অশান্তি লেগেই ছিল।
আরও পড়ুন:
এরই মাঝে বধূর বাপের বাড়ির সদস্যরা সুধার মৃত্যুর খবর পান। তাঁর দাদা গোপীনাথ ধীবর অভিযোগ করেন, “পণের জন্যই আমার বোনকে খুন করা হয়েছে। ঘটনার পর স্বামী শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে। আমরা তদন্তের এবং শাস্তির দাবি করছি।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ