বাংলার প্রথম দফার নির্বাচন (Bengal Election 2026) একেবারে দোরগোড়ায়। তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাড়ির ছাদে মজুত রাখা বোমায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়নসুখ ১৩৬ নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরাক্কার সিপিএম প্রার্থী মোজাফফর হোসেনের নিজের কাকার ছেলে সাইমুল শেখ। আর এই সাইমুল শেখের পাশেই বাড়ি সিপিএম প্রার্থীর। হঠাৎ এই বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যাচ্ছে, ঘটনার সময় বাড়িতে রাজমিস্ত্রিরা ঢালাইয়ের কাজ করছিলেন। তাঁদের সঙ্গেই কাজ করছিলেন সাইমুল শেখ। আর সেই সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোনে একটি ব্যাগে দু’টি বোমা রাখা ছিল, যা আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কা থানার আইসি অমিত কুমার মুখোপাধ্যায়-সহ বিশাল পুলিশবাহিনী। যান কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরাও। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক কোনও উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী ২৩ এপ্রিল ভোট রয়েছে। সেই নির্বাচনে সন্ত্রাস করতেই বোমা মজুত রাখা হয়েছিল। ভোটে হার নিশ্চিত বুঝেই সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। এমনকী এই ঘটনায় মোজাফফর হোসেনকেও আক্রমণ শানান তৃণমূল নেতা। যদিও ঘটনায় পালটা তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন ফরাক্কার ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাসির। তিনি জানান, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। গতকাল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপ গড়ি জনসুনামি দেখা গেছে। তাতে আতঙ্কিত শাসকদল। চক্রান্ত করে সাইমুল শেখের বাড়িতে বোমা রেখে দেওয়া হয়েছিল।। যার বাড়িতে ঢালাইয়ের কাজ হচ্ছে, সেখানে কীভাবে বোমা রাখা হয়? এটাই তৃণমূলের চক্রান্ত। ভোটের আগে কংগ্রেস কর্মীদের ভয় দেখাতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত






