সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা-সহ গোটা রাজ্য৷ উত্তরবঙ্গেও কম্পন অনূভূত হয়৷ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বহু মানুষ৷ আর ভূমিকম্পের ভয়ই কেড়ে নিল শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দার প্রাণ৷
[এক মাসে তিনবার! এবার ভারতের ৪ কিলোমিটার অন্দরে ঢুকল লালফৌজ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সম্রাট দাস৷ বয়স ২২ বছর৷ বাড়ি শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এদিন সকালে কম্পন অনুভব করেন৷ সে সময় বাকিদের মতো তিনিও বাড়ির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ কিন্তু সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়েই ঘটে দুর্ঘটনা৷ তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় বারান্দায় পিছলে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি৷ এরপরে তাঁকে সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতাল সূত্রে খবর, আতঙ্কের কারণেই হয়তো মৃত্যু হয়েছে তাঁর৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ভূমিকম্পের আতঙ্ক থেকে প্রাণ বাঁচাতে গিয়ে দুর্ঘটনাতেই মৃত্যু হল যুবকের৷ ঘটনায় শোকাহত তাঁর পরিবার এবং এলাকাবাসীরা৷
[ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি]
এদিন সকাল ১০টা ২২ নাগাদ জোড়া ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫৷ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স, দার্জিলিং, শিলিগুড়ি, রায়গঞ্জ, ইসলামপুর, বালুরঘাট, মালদহে ভূমিকম্প হয়৷ পাশাপাশি মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয়৷ প্রায় তিন সেকেন্ড কম্পন স্থায়ী ছিল বলে খবর। তবে শুধুই রাজ্য নয়, বিহার, অসম, ত্রিপুরাতেও একইভাবে কম্পন অনুভূত হয়েছে৷ অসমের কোকড়াঝাড় এলাকা ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেই জানা গিয়েছে৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের