সৌরভ মাজি, বর্ধমান: গলসির অবৈধ বালি খাদান থেকে ট্রাক্টর চাপা পড়া দুটি দেহ উদ্ধার হয়েছে। সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত লোয়া রামগোপালপুর গ্রামপঞ্চায়েতের শিল্ল্যাঘাটে। সকালবেলা স্থানীয়রাই খাদানে গিয়ে দেখতে পায় একটি ট্রাক্টর উলটে পড়ে আছে। আশপাশে কেউ নেই। ট্রাক্টরের ইঞ্জিনের তলায় দুজনকে পড়ে থাকতে দেখে সাহায্যে এগিয়ে আসে। ট্রাক্টর সরালে দেখা যায় দুজনেরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম অজিত বাগদি (৩২) ও নিমাই বাগদি (২১)। মৃতদের পরিবারের দাবি প্রাতঃকৃত্য করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও স্থানীয়রা তা মানতে নারাজ। পুলিশে খবর দেওয়া হয়েছে।
[ভুল করে তিন দিন না খেয়ে থাকার পরামর্শ দিলেন চিকিৎসক]
জানা গিয়েছে, মৃতরা লোয়া রামগোপালপুর গ্রামপঞ্চায়েতের কুমোরপুর গ্রামের বাসিন্দা। দুজনেই পেশায় দিনমজুর। দামোদরের চরের বেশ কয়েকটি বালি খাদান রয়েছে এই শিল্ল্যাঘাটে। বৈধ বালি খাদানের পাশাপাশি অবৈধ বালি খাদানের সংখ্যাও কম নয়। এমনই এক অবৈধ খাদান মালিকের অধীনে দিনমজুরি করত ওই দুজন।
স্থানীয়দের ধারণা, ট্রাক্টর নিয়ে সকাল সকাল বালিচুরি করতেই এসেছিল দুজনে। বালি তুলে ফেরার পথে অসাবধানবশত ট্রাক্টরটি উলটে গেলে দুজনেই চাপা পড়ে। ভোরবেলা খাদানের ভিতরে লোকজন ছিল না। তাই সাহায্যের জন্য চিৎকার করেও লাভ হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।যদিও মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, সকালে প্রাতঃকৃত্য করতে গিয়েই কোনওভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রাতঃকৃত্য করতে গিয়ে দুজনে ওই ট্রাক্টরের কাছে কি করছিল তা জানা যায়নি। এখনও পর্যন্ত ট্রাক্টরের মালিকের হদিশ মেলেনি। দুর্ঘটনার খবর পৌঁছেছে গলসি থানায়।
[নাগরাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ ঠিকাকর্মীর]
সর্বশেষ খবর
-
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দুর্যোগের পূর্বাভাসে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় নির্দেশিকা
-
যুদ্ধের দামামা এবার লোহিত সাগরে! ইয়েমেনের কাছে বাণিজ্যিক জাহাজে মারণ হামলা, নেপথ্যে কারা?
-
সুসম্পর্ক বজায় রাখাই লক্ষ্য! নিজের হাতে চা বানিয়ে স্থানীয়দের খাওয়ালেন বিজেপি বিধায়ক
-
ভোজিনহাদের দেখতে বিমানবন্দরে অগণিত ভক্ত, বিশ্বকাপে স্বপ্ন-সফর শেষে বিরাট লক্ষ্মীলাভ কেপ ভার্দের
-
‘অনুদান গণনায় আমার ভূমিকা নেই’, নীরবতা ভেঙে সাফাই রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষের