শংকরকুমার রায়, রায়গঞ্জ: ভোটগ্রহণ পর্ব চলাকালীন অশান্তি এবং ছাপ্পা ভোটের অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সোমবার ফের ভোট হবে ইসলামপুর ও গোয়ালপোখর এলাকায়।
[আরও পড়ুন: কাটোয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ, পলাতক ২ অভিযুক্ত]
গত আঠেরো এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ভোট চলাকালীন অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগে ইসলামপুর ও গোয়ালপোখর এলাকায় বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিরোধীরা। তিনটি বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার চতুর্থ দফায় যখন রাজ্যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হবে, তখন পুনর্নির্বাচন হবে ইসলামপুরের ডোলোগছ এসএসকে ১৯ নম্বর বুথ ও পাটাগোরা বালিকা বিদ্যালয় ৩৭ নম্বর বুথ ও গোয়ালপোখরের আদি বাসিপাড়া প্রাথমিক বিদ্যালয় ১৯১ নম্বর বুথেও। ওই তিনটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা হওয়ার পর ফের নতুন করে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি।
জানা গিয়েছে, ভোটের দিন অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগে উত্তর দিনাজপুরের ২৮টি বুথে ফের নির্বাচনের দাবি তুলেছিল জেলা বামফ্রন্ট। জেলা সিপিএম সম্পাদক অপূর্ব পাল বলেন, “কমিশনের কাছে ২৮টি বুথে ফের ভোটগ্রহণের দাবি করা হয়েছিল। তিনটিতে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই যেন ভোট হয়।”
[ আরও পড়ুন: ইস্তেহারে নজর থাকুক অবলা প্রাণীদের দিকেও, নেতাদের চিঠি লিখে দাবি পশুপ্রেমীর]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!