স্টাফ রিপোর্টার: এসবিএসটিসি আর পরিবেশ দফতরের যৌথ উদ্যোগে এবার রাজ্যে নামছে পরিবেশ বান্ধব বাস ও অটো৷ ইতিমধ্যেই নতুন এই বাস, অটো চালু করার জন্য এসবিএসটিসি-কে পাঁচ কোটি টাকা দিয়েছে পরিবেশ দফতর৷
সোমবার পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৈরি হয়ে গিয়েছে ব্লু প্রিন্ট৷ দু’টি কোম্পানির সঙ্গে কথাও হয়ে গিয়েছে৷ যার মধ্যে সবুজ সঙ্কেতও দিয়েছে একটি কোম্পানি৷ কেমন হবে পরিবেশ বান্ধব যান? মূলত ন্যাচারাল গ্যাস বা সিএনজিতে চলবে এই বাস এবং অটো৷ এই সমস্ত যান বাহনে দূষণের পরিমাণও অনেক কম৷ কলকাতার রাস্তায় কাটা তেলের অটোর বদলে এখন যেমন সিএনজি গ্যাসের অটো চলছে একই কায়দায় চলবে এই ধরনের যানবাহন৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২০০০ অটো ও ২৫টা বাস নামবে রাস্তায়৷ তবে এখুনি কলকাতার রাজপথে নয়, পরীক্ষামূলকভাবে প্রথমে আসানসোল, দুর্গাপুরেই চলবে এই পরিবেশ বান্ধব বাস ও অটো৷
পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেছেন, “দীর্ঘদিন ধরেই রাজ্যে পরিবেশ দূষণ রোধ করার কথা ভাবছে রাজ্য সরকার৷ তারই ফলশ্রুতি হিসাবে চালু হচ্ছে এই পরিবেশ বান্ধব যান৷” ‘এসার’ আর ‘জিইসিএল’ নামে দু’টি প্রাকৃতিক গ্যাসের কোম্পানির সঙ্গে কথা হয়েছে৷ আপাতত দুর্গাপুর, আসানসোলে চললেও পরবর্তীকালে কলকাতার রাজপথেও এই ধরনের যানবাহন চালানোর কথা ভাবছে রাজ্য সরকার৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে