সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর শিবকাশীতে একটি বাজির কারখানায় আগুন লেগে বৃহস্পতিবার ৯ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২০৷ সূত্রের খবর, কারখানার কাছেই একটি মেডিক্যাল সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে৷ আতসবাজির পোড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে ওই সেন্টারের কর্মী ও রোগীরা প্রাণ হারান বলে পুলিশ সূত্রে খবর৷
এদিন দুপুর দেড়টা নাগাদ শিবকাশী রোডের কাছে রাঘবেন্দ্র এজেন্সির কর্মীরা একটি মিনিভ্যান থেকে আতসবাজি নামাচ্ছিলেন৷ পুলিশের বক্তব্য, বস্তা বস্তা আতসবাজি নামানোর সময় আচমকাই এক বান্ডিল বাজি মাটিতে পড়ে ফেটে যায়৷ বেগতিক বুঝে দৌড় লাগান কারখানার কর্মীরা৷ পাশের মেডিক্যাল সেন্টারের কর্মীরা বিস্ফোরণের শব্দে সেন্টারের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন৷ এতেই ঘটে বিপত্তি৷
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে শিবকাশী, বিরুদ্ধনগর ও সাত্তারের দমকলবাহিনী৷ বাজির কারখানা না টপকে মেডিক্যাল স্ক্যান সেন্টারে ঢোকার বা বেরোনোর কোনও উপায় ছিল না বলে জানিয়েছেন দমকলকর্মীরা৷ যার ফলে সেন্টারের ভিতর আটকে পড়া রোগী-স্বাস্থ্যকর্মীদের আতসবাজির পোড়া ধোঁয়ায় দম আটকে আসে৷ পুলিশ ও দমকলকর্মীরা মেডিক্যাল সেন্টারের কাচ ভেঙে ৪১ জনকে কোনওমতে উদ্ধার করতে পারলেও ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯ জন৷
হাসপাতাল সূত্রে খবর, মৃতদের গায়ে পোড়ার চিহ্ন নেই, প্রত্যেকেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন৷ মৃত আটজনের জনের মধ্যে চারজন ওই স্ক্যান সেন্টারের কর্মী, বাকিরা রোগী৷ পুলিশ অসতর্কভাবে আতসবাজি ব্যবহারের অভিযোগে ওই কারখানার কয়েকজন কর্মীকে আটক করেছে৷
দেখুন সেই ভয়াবহ বিস্ফোরণের ভিডিও:
#WATCH: Moment when fire broke out at a fire cracker factory in Sivakasi (Tamil Nadu) killing 9. Fire has now been doused. pic.twitter.com/RE5Tyie9eF
— ANI (@ANI_news) October 20, 2016
সর্বশেষ খবর
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো