সঞ্জিত ঘোষ, নদিয়া: বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে প্রাণ গেল বৃদ্ধের! সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায়। খাবারের মান খারাপ হওয়ায় হস্টেল ছেড়েছিলেন তিন নার্সিং ছাত্রী। অভিযোগ, তাঁদের বাড়ি ভাড়া দেওয়ায় হস্টেলের এক কর্মী বৃদ্ধকে খুন করেছে। তদন্তে নবদ্বীপ থানার পুলিশ। পলাতক অভিযুক্ত।
মৃতের নাম নেপাল দেবনাথ। বয়স ৬৫ বছর। পেশায় টোটো চালক। বাড়ি নবদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সরকার পাড়া নিশান ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় একটি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে। সেখানেই কর্মরত অফিসঘাট রোডের বাসিন্দা নান্টু দেবনাথ নামক এক যুবক। অভিযোগ, ওই নার্সিং ট্রেনিং স্কুলে খাবারের মান ভালো না হওয়ায় সম্প্রতি তিন ছাত্রী নেপাল দেবনাথের বাড়িতে ভাড়া নেয়। এতেই ক্ষেপে যায় অভিযুক্ত নান্টু।
মৃত বৃদ্ধের বউমা অভিযোগ করে বলেন, “আজ বিকেলে অভিযুক্ত নান্টু দেবনাথ ৫ জনকে নিয়ে আমাদের বাড়িতে আসে। সেখানে হুমকি দেয় ভাড়াটে যদি না তোলা হয় তাহলে দেখে নেবে। সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ সরকারপাড়া নিশান ক্লাবের সামনে নেপাল দেবনাথকে একা পেয়ে বাঁশ বা রড দিয়ে মাথায় মেরে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত নান্টু।” স্থানীয় ও পরিবারের সদস্যরা ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার
-
‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও